বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই

নিতিশ চন্দ্র বর্মন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ pm
৬
আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ অক্টোবর বুধবার উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

​পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সানোয়ারুল আলম এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ কাজী সাহেরা।

​যাচাই-বাছাইকালে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সানোয়ারুল আলম বলেন, "শারদীয় দুর্গাপূজা চলাকালে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরণের বিশৃঙ্খলা রোধে বাহিনীর প্রতিটি সদস্যকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"

​উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ কাজী সাহেরা জানান, যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের মধ্য থেকেই পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্ব পালনকালে শৃঙ্খলা রক্ষা এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভিডিপি সদস্য ও সদস্যাদের শারীরিক যোগ্যতা, প্রশিক্ষণ সনদ ও অন্যান্য তথ্যাদি যাচাই-বাছাই শেষে প্রতিটি পূজামণ্ডপের জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!