বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় খেলতে গিয়ে নিখোঁজ শিশু, সন্ধানের আকুল আবেদন

মো গিয়াস উদ্দীন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ pm
৩৭
উখিয়ায় খেলতে গিয়ে নিখোঁজ শিশু, সন্ধানের আকুল আবেদন
নিখোঁজ ইমন সাইদী জুয়েলের ছবি।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম সিকদারবিল বটতলী এলাকা থেকে খেলতে বের হয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ শিশুর মা রোজিনা আকতার ৬ অক্টোবর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২৬৯ এবং জিডি ট্র্যাকিং নম্বর EWWF6E। ০১৮৭০৫৬৮২৩৩

নিখোঁজ ইমন সাইদী জুয়েলের পিতার নাম আব্দুল হাকিম এবং মায়ের নাম রোজিনা আকতার। তাদের বাড়ি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার বিল এলাকায়।

শিশুটির সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই ঘটনায় পরিবারের স্বজনরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জেনে থাকলে দ্রুত নিচে দেওয়া ঠিকানায় অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:

• যোগাযোগের স্থান: রাজাপালং ইউনিয়ন পরিষদ অথবা ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুর মোহাম্মদ।

• মোবাইল নম্বর: ০১৮১৫৮৪৬১৭৫

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!