মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাংবাদিকদের সঙ্গে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

মোঃ মাসুদ আলম
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ pm
২১
সাংবাদিকদের সঙ্গে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

দেশের সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায়, অবিচার, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

রোববার সন্ধ্যায় বরগুনা থেকে ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আহমেদ আবু জাফর বলেন, দেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্য ও নেতাকর্মীকে আরও সজাগ ও সচেতন থাকতে হবে।

বৈঠকে সংগঠনের বাকেরগঞ্জ শাখার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। সকলের অংশগ্রহণে দ্রুত শাখা কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের নেতারা।

এ সময় বরগুনায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হ্যান্ডকাফ পরানোর ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান আহমেদ আবু জাফর। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর নির্যাতনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি।

বৈঠকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, বাকেরগঞ্জ শাখা কমিটির সভাপতি জিয়াউল হক আকন, আরেফিন ফিরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!