মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ pm
১৪
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত।

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

আজ ৫ অক্টোবর দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোহাম্মদ ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম সগির, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!