সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনা থানার সিআরটি টিম কর্তৃক বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার।

ফজলুল কবির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ pm
৩
পাবনা থানার সিআরটি টিম কর্তৃক বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার।

‎পাবনায় লোন দেওয়ার কথা বলে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাবনা থানার সিআরটি টিম।

‎

‎গ্রেফতাররা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর এলাকার মো. হালিম মিয়ার ছেলে মো. রেজোয়ান ইসলাম (১৯) এবং একই এলাকার মো. আব্দুল লতিফের ছেলে মো. মাজেদুল (২৭)।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার শালগাড়িয়া এলাকার বাসিন্দা মোছা. শাবানা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ৭ আগস্ট তিনি ফেসবুকে কানাডার আরবিসি ব্যাংক থেকে লোন দেওয়ার একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে সাড়া দিলে প্রতারকরা তাকে ৬ লাখ টাকা লোন দেওয়ার আশ্বাস দেয়। পরে বিভিন্ন কথা বলে তার কাছ থেকে কয়েক দফায় প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়।

‎

‎পরবর্তীতে লোনের টাকা না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন শাবানা খাতুন। এ ঘটনায় তিনি পাবনা থানায় অভিযোগ দায়ের করেন।

‎

‎অভিযোগের পর পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং পাবনা সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পাবনা থানার সিআরটি টিম। পরে এসআই মো. ইব্রাহিম খান, এএসআই গোলাম মোস্তফাসহ পাঁচ সদস্যের একটি দল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে।

‎

‎এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশের দুটি সিম উদ্ধার করা হয়।

‎

‎এ ঘটনায় পাবনা থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!