সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো আরনু জুটমিল শ্রমিকদের আনন্দ উল্লাস।

ইব্রাহিম হোসেন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ pm
৪
হাকিমপুর হিলিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো আরনু জুটমিল শ্রমিকদের আনন্দ উল্লাস।
হিলিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো আরনু জুটমিল শ্রমিকদের আনন্দ উল্লাস।

হাকিমপুর উপজেলা প্রতিনিধি।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় অবস্থিত এই এলাকার একমাত্র কর্মসংস্থান আরনু জুটমিল দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম পুনরায় চালু হয়েছে‘আরনু জুটমিল’।মিলটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থানীয় শ্রমিকদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। দেখা গেছে হাসির ঝিলিক।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে আরনু জুটমিলে গিয়ে দেখা কাঙ্ক্ষিত জুটমিলের দীর্ঘ দিন পরে পুনরায় কার্যক্রম শুরু হবে এবং উদ্বোধন করবেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। অপেক্ষার প্রহর গুনচ্ছে কর্মরত শ্রমিকরা।

আজ থেকে মিল চালু হলে পরিবারের সদস্যদের দুমুঠো ভাত ডালের ব্যবস্থা করতে পারবে। কেউ বা এনজিও থেকে ঋন নিয়েছে সাপ্তাহিক কিস্তি দিতে পারবে। এই আশায় শ্রমিকদের চোখে মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

এসময় কথা হয় আরনু জুটমিলের স্বত্বাধিকারী আলহাজ্ব শাফি শেখ এর সাথে তিনি জানান, পারিবারিক (ভাই- বোন) মালিকানা দ্বন্দ্ব নিয়ে আদালত পর্যন্ত দৌড়ঝাঁপ, এরমধ্যে মিলের মূল্যবান যংত্রাংশ চুরি ও তৈরি চটের বস্তাসহ লোডকৃত ট্রাক গায়েব সবমিলে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ব্যবসায় আর করবো না। কিন্ত আমার জুটমিলের শতশত শ্রমিক তারা যাবে কোথায়। এসব ভেবে চিন্তা করলাম পুনরায় জুটমিলের কার্যক্রম শুরু করবো। সেই মর্মে গতরাতে আমাদের সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং সম্মতি দিয়েছেন আজ তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে তিনি উপস্থিত থেকে জুটমিলের কার্যক্রম শুরু করবেন। কিন্তু দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁদের ব্যস্তার কারণে ওনারা আসতে পারেন নাই।

পরে রাত আটটার দিকে মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি হিসেবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জুটমিলের কার্যক্রম পুনরায় শুরু করেন।

জুটমিলটি চালু করার লক্ষ্যে এবং মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী এবং পৌর বিএনপির সভাপতি মোঃ মোতালেব হোসেন মিঠু খান।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন সহ জুটমিল কর্তৃপক্ষের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং শত শত জুটমিলের শ্রমিক উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন,মিলটি বন্ধ থাকায় শত শত শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। জুটমিলটি ভালো ভাবে চালানোর দ্বায়িত্ব কিন্তু আমাদের। মালিকের ভালো কিছু করে দিতে পারলে এখানে কর্মরত শ্রমিকরা তাদের বেতন সঠিক ভাবে পাবে। জুটমিলটি পুনরায় চালু হওয়ার মাধ্যমে এলাকার বহু মানুষের কর্মসংস্থান নিশ্চিত হলো এবং এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। শ্রমিকদের বকেয়া পাওনা ও ন্যায্য অধিকারের বিষয়ে কথা বলার পাশাপাশি মিলটির উৎপাদনশীলতা সচল রাখতে সকল শ্রমিকদের এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়।

​কারখানার কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত কাজ করে মিলটিকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন কর্মরত শ্রমিকরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!