শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন এস এম মামুনুর রশিদ বলেছেন, "জনগণই আমার মূল শক্তি"

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন এস এম মামুনুর রশিদ বলেছেন, "জনগণই আমার মূল শক্তি"
Google পছন্দে যোগ করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে নওগাঁর আত্রাই উপজেলার ১ নম্বর শাহাগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বর্তমান চেয়ারম্যান মামুন রশিদ।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই আমার মূল শক্তি।” জনগণের ভালোবাসা, সমর্থন ও মতামতকে গুরুত্ব দিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

মামুন রশিদ বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষ। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। জনগণ তাঁকে সমর্থন করলে শাহাগোলা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বর্তমানে ১ নম্বর শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন রশিদ। আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Link Copied