বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে আইনজীবী অ্যাডভোকেট মো. রিপনের ওপর নৃশংস হামলার অভিযোগ; বিচারের দাবিতে ক্ষোভ।

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৩ am
মেহেন্দিগঞ্জে আইনজীবী অ্যাডভোকেট মো. রিপনের ওপর নৃশংস হামলার অভিযোগ; বিচারের দাবিতে ক্ষোভ।

প্রতিবেদক মোঃ সৌরভ হোসেন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ এলাকায় বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রিপনের ওপর নৃশংস হামলার অভিযোগে বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছেন তাঁর সহকর্মী, স্বজন ও এলাকাবাসী।জানা গেছে, কয়েকদিন আগে অ্যাডভোকেট মো. রিপন তাঁর মামাকে দেখতে চর ভোলানাথ এলাকায় গেলে তিনি ও তাঁর ভাই হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ২০–২৫ জনের একটি দল তাঁদের একটি ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে। এছাড়া ড্রিল মেশিন দিয়ে তাঁদের পা ছিদ্র করা হয় বলেও অভিযোগ উঠেছে।হামলায় গুরুতর আহত দুই ভাই বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবী সমাজ, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও এখনো জানা যায়নি।ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!