সোমবার, ২০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Author
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৪৪ pm
কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ:

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

শনিবার (১৯ জুলাই ২০২৬) দুপুরে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মাসুম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার মৃত মো. আলাউদ্দিন ও মৃত নিলুফা আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা ডিবি (দক্ষিণ) এর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই মো. আব্দুস সাফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা মাঠেরকোণা ঝিলমিল থেকে কদমতলীগামী মেইন রাস্তার মেজবান কাচ্চি ঘরের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৪৩, তারিখ: ১৯/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!