Author: News Desk

সখিপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি আল আমীন সরদার ভেদেরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ শরীয়তপুর জেলার সখিপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাতের আঁধারে তাদের বাড়িতে গিয়ে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। একজন সাংবাদিকের পক্ষ থেকে শরীয়তপুরের পুলিশ সুপার বরাবর বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, পুলিশ ও সাংবাদিক একে অপরের প্রতিপক্ষ নয়; বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তারা পরস্পরের সহযোগী। কোনো সাংবাদিক অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হতে পারে। তবে মধ্যরাতে দলবল নিয়ে বাড়িতে গিয়ে পরিবার-পরিজনকে হয়রানি করা অনভিপ্রেত ও অমানবিক। বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সখিপুরে কর্মরত সকল সাংবাদিক…

Read More

মনোহরদীতে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে “মেহমান খানা প্রজেক্ট”-এর পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ রমজান) উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রামে অবস্থিত হাজী নূর মোহাম্মদ ভূঁইয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উৎসর্গ ফাউন্ডেশনের আহ্বায়ক ফারুক আহমেদ প্রধানের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল-মমিন হোসাইন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বাদল। এ সময় নরসিংদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিনিধি মো. ফয়সাল আহমেদসহ সেচ্ছাসেবী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য…

Read More

টঙ্গীবাড়িতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত রাব্বি সরদার টঙ্গীবাড়ী মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেন, জেলা বিএনপির সদস্য পাপিয়া ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী…

Read More

নরসিংদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জেলা শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নরসিংদী সদরের পায়রা চত্বরে অবস্থিত হেলথ সলিউশন অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়। নরসিংদী জেলা শাখার সভাপতি অভিজ্ঞ পল্লী চিকিৎসক মোহাম্মদ আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী। এসময় জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা…

Read More

মাদারগঞ্জে যমুনার চরে পেঁয়াজ ও বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ( জামালপুর )প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একাংশে যমুনায় জেগে ওঠা চরে পিয়াজ ও বাদাম চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। যমুনার বিস্তীর্ণ চর এলাকায় এখন দেখা মিলছে পিয়াজ ও বাদামের চাষ আবাদ। কৃষকরা বলছেন, আগে চরাঞ্চলে পিয়াজের আবাদ কম হতো। কিন্তু এখন বেড়ে কয়েকগুণ হয়েছে। তবে এবারে পিয়াজ চাষে খরচ হয়েছে আগের চেয়ে অনেক বেশী। জানা যায়, মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর চর ছেয়ে গেছে পিয়াজ গাছে ও বাদাম গাছে সবুজের সমারোহ। পাকরুল-হিদাগাড়ী এলাকার প্রায় অর্ধ শতাধিক কৃষক পিয়াজ ও বাদাম চাষ করে আর্থিকভাবে সাফল্যের আশা করছেন। যমুনার…

Read More

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি “জ্ঞানের মশালে দীপ্ত হোক আগামীর পথচলা-মুক্ত শিক্ষায় মুক্তি পাক মানুষের কথা বলা” এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ ফেব্রুয়ারি) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন। সভায় সংগঠনের অতীত ও বর্তমানের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য দেন সাবেক সভাপতি মোরশেদ আলম, রফিক মিয়া ও নুর আলম খান। এছাড়া বর্তমান উপজেলা ছাত্রনেতা রমজান আলী, সায়মন, আঃ আহাদ, আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা আলোচনা করেন। বক্তারা তাদের বক্তব্যে…

Read More

নওগাঁয় ইফতারের ঐতিহ্য টক দইয়ের ঘোল শিবলু – জিসান , নওগাঁ ঘরোয়া পরিসরে হোক কিংবা মেহমানদারিতে, ইফতারে টক দইয়ের মাঠা বা ঘোল নওগাঁবাসীর সবচেয়ে প্রিয় অনুষঙ্গ। স্থানীয় ব্যক্তিদের কাছে এ পানীয় পাতলা দই নামেও বেশি পরিচিত। খেজুর, শরবত, ছোলা-পেঁয়াজুসহ নানা পদ থাকলেও পাতলা দই বা ঘোল না হলে ইফতারি যেন অপূর্ণ থেকে যায়। ইফতারের সময় পাতলা দই খাওয়ার এ প্রচলন চলে আসছে যুগ যুগ ধরে। পদটিকে স্থানীয় ঐতিহ্য বলে ধরে নেওয়া হয়। নওগাঁয় বরাবরের মতো এবারও রোজার শুরু থেকেই ধনী-গরীবের ইফতার আয়োজনে টক দইয়ের ঘোল অন্যরকম কদর পাচ্ছে। রোজার প্রথম দিন থেকেই শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত ও প্রসিদ্ধ…

Read More

কেরাণীগঞ্জে মসজিদের ভিতরে খতিবের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, : ঢাকার কেরাণীগঞ্জে মসজিদের ভিতরে খতিবের উপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গত কাল শনিবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তার পিতা হাজী তাজুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্য খাড়াকান্দি ভেন্ডিঘাট সাকিনে ৩৯ শতাংশ জমি আমার দুই মেয়ে তানজিল ইসলাম ও খাদিজা ইসলামের নামে ক্রয় করে ছিলেন। তাতে দীর্ঘদিন যাবত ভোগদখল করে বিভিন্ন স্থাপনাও আছে। এইমত অবস্থায় একটি কুচুক্তি মহল, সন্ত্রাসী, পরলোভি,হিংসুটে, ভূমদস্যু প্যানেল চেয়ারম্যান আউয়াল মেম্বার এর নির্দেশে ১। মোঃ জাহাঙ্গীর (৩৮), ২। মহিউদ্দিন মিলন ৩। তিতাস ৪। আমিনুর…

Read More

চরভাগায় অসহায় কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে একমাত্র সম্বল গরু টি আল আমীন সরদার ভেদেরগুঞ্জ( শরীয়তপুর) প্রতিনিধ চরভাগায় অসহায় কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে একমাত্র গরু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা এলাকায় গভীর রাতে এক অসহায় কৃষকের গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে হঠাৎ করে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরটি গ্রাস করে। এ ঘটনায় কৃষকের একমাত্র সম্বল একটি গরু আগুনে পুড়ে মারা যায়। অনেক কষ্টে, খেয়ে না খেয়ে তিনি গরুটি কিনেছিলেন। সেই গরুই ছিল তার পরিবারের…

Read More

সংগ্রাম, কারাবরণ ও অদম্য সাহসের ইতিহাসের পাতায় সেলিনা সুলতানা নিশিতা। আর এ লায়ন সরকার, নরসিংদী। বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে সেলিনা সুলতানা নিশীতা এক সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ইডেন মহিলা কলেজ ও কেন্দ্রীয় সংসদের প্রথম নারী নেত্রী হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। রাজপথের আন্দোলন থেকে গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের কঠিন অভিজ্ঞতা—সবকিছুর মধ্য দিয়েই তিনি অটল থেকেছেন নিজের আদর্শে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার রাজপথে তার দৃপ্ত উপস্থিতি ছিল সহযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা। মামলা, নির্যাতন ও দমন-পীড়ন তাকে দমাতে পারেনি; বরং প্রতিকূলতার প্রতিটি অধ্যায় তাকে আরও দৃঢ় করেছে সংগ্রামের পথে। দল ও দেশনেত্রীর প্রতি অটল আনুগত্য ১/১১-পরবর্তী…

Read More