Author: News Desk

মাদারগঞ্জে ফসলি জমিতে মাটি উত্তোলন’ সাংবাদিকরা অনুমতি পত্র চাইলে ইউএনও এবং ওসিকে দেখে নেওয়ার হুমকি মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ( জামালপুর )প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে ফসলী জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনে কালে সাংবাদিকরা অনুমতি পত্র চাইলে ইউএনও এবং ওসিকে দেখে নেওয়ার হুমকি দেন সাবেক ইউপি সদস্য। মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটে উপজেলার আদারভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিন্যাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভেকু দিয়ে মাটি উত্তোলন করে পুকুর ভরাট করে আসছিল বিন্যাফৈর ষাইটের পাড়া এলাকার বারেক এর ছেলে পারভেজ (২৫)। উপজেলা থেকে ২/৩ জন সংবাদকর্মী ঘটনাস্থলে গেলে ছবি ও ভিডিও নেওয়ার…

Read More

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযানে প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক। ‎ ‎কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি ‎ ‎কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযানে প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক। ‎সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি সমূহে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। ‎ ‎আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস Dexamethasone Tablet । ‎ ‎উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।…

Read More

মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাগিনার মৃত্যু! আহত-৩ আটক-১ মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাগিনার মৃত্যু! আহত-৩। মাদারগঞ্জে সিএনজি এবং ট্রাক্টর সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে ট্রাক্টর গাড়ীর সাথে সিএনজি’র সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর তিন জন গুরুতর আহত হয়। নিহত জাহিল (৮) জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুন এর ছেলে। আহতরা হলেন নিহত জাহিল এর মা বিথী (৩৫), জুনাইল ফকির বাড়ী ওয়াজেদ…

Read More

মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার রাব্বি সরদার টঙ্গীবাড়ি মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে ৫০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবার ইফতার সামগ্রী গ্রহণ করেন। মঙ্গলবার সকাল ৭ টা ৩০ মিনিটে কামারখাড়া মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই স্বল্পমূল্যের ইফতার বাজারের খাদ্য পণ্যের তালিকায় ছিল খেজুর ৫০০ গ্রাম, ছোলা ১কেজি,বুট ১ কেজি, তৈল ১ লিটার, মুড়ি ১ কেজি, চিরা ১ কেজি,চিনি ১ কেজি ও পিয়াজ ১ কেজি। যা রমজান…

Read More

নরসিংদী সদর প্রেস ক্লাবে নতুন নেতৃত্ব, প্রত্যাশার বার্তা গণমাধ্যমকর্মীদের মাঝে। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদী সদর প্রেস ক্লাবের ২০২৫–২০২৭ সনের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই নেতৃত্বকে ঘিরে জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন , এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা বাবুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন, দৈনিক নরসিংদী নবকন্ঠ কামাল হোসেন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে দৈনিক নরসিংদীর বাণী ডাক্তার শরিফ মিয়া, দৈনিক একুশে নিউজ সহ-সভাপতি হিসেবে খোকা চৌধুরী ও জে এ টিভির ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার দায়িত্ব পেয়েছেন। দৈনিক দেশের পত্রের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাপ্তাহিক…

Read More

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদী রায়পুরা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রায়পুরা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি গভীর শ্রদ্ধা জানান। এ সময় রায়পুরা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ইঞ্জিনিয়ার আশাব উদ্দিন বকুল বলেন, শহীদ জিয়াউর…

Read More

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু গোলাম কিবরিয়া তুহিন খুলনা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। জানা গেছে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে মেয়রের সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রম তদারকির দায়িত্ব তার ওপর ন্যস্ত থাকবে। এ ছাড়া কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের…

Read More

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি অধ্যাপক মাজেদুর রহমানকে ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ‎ ‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ ‎ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সৌজন্য সাক্ষাৎকালে তারা সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ‎শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,১১নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাহারুল ইসলাম,১২নং কঞ্চিবাড়ির মনোয়ার আলম সরকার,৫নং দহবন্দের রেজাউল আলম রেজা,১৩নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের আজাহারুল ইসলাম চেয়ারম্যান সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ‎সাক্ষাৎকালে চেয়ারম্যানরা নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সুন্দরগঞ্জের দীর্ঘদিনের…

Read More

খোকসা উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব আনোয়ার খাঁন। খোকসা উপজেলার সম্ভাব্য আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন সৌদি প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আনোয়ার খাঁন। তিনি নিজেকে ধনী-গরিব, দুস্থ-অসহায়সহ সর্বস্তরের গণমানুষের নেতা হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এক বক্তব্যে আলহাজ্ব আনোয়ার খাঁন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি খোকসা উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান। এ ক্ষেত্রে খোকসা উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, অতীতে সংসদ…

Read More

শিবপুরে রগ কাটা শিক্ষকের পাশে এমপি মনজুর এলাহী অপরাধীর কোনো দল নেই, অন্যায়ের স্থান হবে না শিবপুরে। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীর শিবপুরে দুই পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় আহত অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ মোগলের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এমপি। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর মোল্লাকান্দা গ্রামে আহত শিক্ষকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি ঘটনার বিস্তারিত শুনে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ স্বপন মোগল দা দিয়ে কুপিয়ে কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক…

Read More