খোকসা উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব আনোয়ার খাঁন।
খোকসা উপজেলার সম্ভাব্য আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন সৌদি প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আনোয়ার খাঁন। তিনি নিজেকে ধনী-গরিব, দুস্থ-অসহায়সহ সর্বস্তরের গণমানুষের নেতা হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এক বক্তব্যে আলহাজ্ব আনোয়ার খাঁন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি খোকসা উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান। এ ক্ষেত্রে খোকসা উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে অংশ নিয়ে জনগণের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ভিন্ন পরিকল্পনা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আলহাজ্ব আনোয়ার খাঁন বলেন, “হার-জিত নয়, আমি সবসময় মানুষের জন্য রাজনীতি করেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণেই কাজ করতে চাই। খোকসা বাসীকে সাথে নিয়েই আগামী উপজেলা নির্বাচনে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।”
শেষে তিনি খোকসা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত, কর্মসংস্থানমুখী ও মানবিক উপজেলা গড়াই হবে তার মূল লক্ষ্য।
