কর্ণকাঠী কল্যাণ পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ শামীম হাওলাদারের তথ্য চিত্রে বিস্তারিত কর্ণকাঠী কল্যাণ পরিষদের উদ্যোগে মতিঝিল মালেক ম্যানসনের ৭ম তলায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে কর্ণকাঠী কল্যাণ পরিষদের পরলোকগত সকল সদস্য ও কর্ণকাঠীর সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ও সভপতি মুজিবুর রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার লাইফ মেম্বার কল্যাণ পরিষদ, এনায়েত হোসেন আকন্দ উপদেষ্টা ও লাইফ মেম্বার, মোঃ জিয়াউল কবির দুলু সভাপতি বরিশাল বিভাগ সমিতি, মোঃ আনোয়ার হোসেন সাবেক মহাপরিচালক মিরপুর…
Author: News Desk
মনিরামপুরে বিভিন্ন দোকানে শিশুদের লোভনীয় অস্বাস্হ্যকর খাদ্য প্রকাশ্যে বিক্রি। মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার বিভিন্ন দোকানে দৃষ্টিনন্দন প্যাকেটে শিশুদের লোভনীয় অস্বাস্হ্যকর খাদ্য প্রকাশ্যে বিক্রি করছে দোকান মালিকেরা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব পন্য নিয়মিত দোকান গুলোতে পৌছায়ে দিচ্ছে।এসব পন্যের বেশিরভাগই স্বাস্হ্যকর কি না সেটার মান এখনও বোঝা যায় না।এসব খাবার খেয়ে স্বাস্হ্য ঝুকিতে আছে উপজেলার শিশুরা। উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলগুলোয় দেখা গেছে, চা দোকান থেকে শুরু বিভিন্ন স্টলগুলোতে সাজানো শিশুখাদ্য বিক্রিতে মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। দোকানগুলোতে শিশুদের পছন্দের ললিপপ, চকলেন, আচার, জুস, জেলি, পাপন ভাজা, চনপাপড়ি, ক্যান্ডি, চানাচুর, মটর…
সৌদিতে রমজান: বৈচিত্র্যময় লোকজ ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য আখ্যান শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: সৌদি আরবের বিশাল ভূখণ্ডজুড়ে রমজান মানেই কেবল উপাসনা নয়, বরং এটি বংশপরম্পরায় চলে আসা এক রঙিন উৎসব। নজদ থেকে হিজাজ, কিংবা জাজান থেকে কাতিফ—প্রতিটি অঞ্চলের নিজস্ব রীতি ও ঐতিহ্য পবিত্র এই মাসটিকে দেয় এক অনন্য মাত্রা। নজদ: ‘পিতামাতার রাতের খাবার’ ও সামাজিক বন্ধন নজদ অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো ‘ইশা আল-ওয়ালিদায়েন’। এখানে পরিবারগুলো তাদের মৃত বা জীবিত পিতামাতা ও পূর্বপুরুষদের স্মরণে আত্মীয়স্বজন এবং অভাবীদের জন্য ইফতার বা তারাবিহর পর ভোজের আয়োজন করে। এটি কেবল দান নয়, বরং সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা টিকিয়ে রাখার একটি মাধ্যম। হিজাজ:…
মাধবদীতে বাবার সামনে থেকে কিশোরী অপহরণ, সকালে সরিষা ক্ষেতে লাশ উদ্ধার নরসিংদী থেকে আর এ লায়ন সরকার নরসিংদীর মাধবদীতে বাবার সামনে থেকে এক কিশোরীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী ফসলি মাঠের একটি সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কয়েকজন যুবক জোরপূর্বক তাদের বাড়িতে এসে কিশোরীকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে তার বাবাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পরপরই এলাকাবাসী নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে…
রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার মো. আমির হোসেনের লাশ উদ্ধার, দুর্বৃত্তের হামলায় নিহতের অভিযোগ। নরসিংদী থেকে হাসান সরকার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ-এর ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) মো. আমির হোসেন দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার লাশ পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া-এর দরভাঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার দরভাঙ্গা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশটি মো. আমির হোসেনের বলে শনাক্ত করেন। নিহতের পরিবারের…
টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাব্বি সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ রানা…
একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)–এর সদস্য নির্বাচিত হওয়ায় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান। বার্তায় তারা উল্লেখ করেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল একজন বীর মুক্তিযোদ্ধা এবং এ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। ইতোমধ্যে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন,…
হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের সীমান্ত পিলার ৩৫৯/২ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিহারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন মশালগাঁও বিওপি’র একটি টহল দল সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ‘পিটার কেপ’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মালিক শনাক্ত করা সম্ভব না…
কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন ক্যানেলে তার মরদেহ ভেসে ওঠে। নিহত আলী হোসেন ওই গ্রামের কাতার প্রবাসী রহমত আলী কহনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে শিশু আলী হোসেন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন জিকে ক্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন স্বাস্থ্য মন্ত্রী মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী)সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া-র কবর জিয়ারত করেছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল ও নরসিংদীর অন্যান্য আসনের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।…