মনিরামপুরে মাছের ঘের থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার। মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের আরিফ হোসেন(১৮) পিতা-আতিয়ার রহমান নামে এক যুবকের মরদেহ সোমবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে।১লা মার্চ রবিবার রাতে বালিধা এলাকাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে সোমবার সকালে মনিরামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে।স্থানীয়দের ধারনা, অত্র এলাকার কিছু উছৃঙ্খল বয়সী নেশাগ্রস্ত ছেলেদের সাথে আরিফ চলাফেরা করতো।উছৃঙ্খল ছেলেদের সাথে কোন দ্বন্দ্বেের কারনে আরিফ খুন হতে পারে।আবার কেউ কেউ ধারনা করছে আরিফের কাছে একটা দামী মোবাইল ফোন ছিলো এই ফোনটি ছিনতাই করার জন্যেও তাকে খুন করতে পারে। নিহতের পিতা…
Author: News Desk
সিরাজগঞ্জ রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, বিএনপির দুই কর্মী নিহত জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আব্দুস সালাম (৫৫), তিনি ওই এলাকার ময়দান আলীর ছেলে এবং ইসমাইল হোসেন (৮০), তিনি একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বাংলাদেশ…
ড্রেজার দিয়ে কৃষিজমি ক্ষতি: কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল । কসবা উপজেলার কুটি এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সোমবার (০২ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে মাটি…
পবিত্র রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের স্বস্তি দিতে এবং আমিষের চাহিদা পূরণে জামালপুরের মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মার্চ ২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা…
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড মোঃ ফরিদ হোসেন গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ (০২ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর। অভিযানটি পরিচালিত হয় কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া, জামালপুর ও কাপাসিয়া মোড় এলাকায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়। আদালত উক্ত দুই মামলায় অভিযুক্ত ২ জনকে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ…
৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্যকে প্রাণিসম্পদ কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়া জেলার ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা-কে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব। সম্প্রতি অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দৌলতপুর উপজেলার প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়— খামারিদের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, গবাদিপশু ও পোল্ট্রির রোগ প্রতিরোধে টিকাদান…
সুন্দরগঞ্জে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পাড়েরহাটখোলা এলাকায় এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাড়েরহাটখোলা গ্রামের নির্মলেন্দ্র ঘোষের ছেলে রিত্তিক ঘোষ বর্তমানে মিরপুর-১৪ পুলিশ লাইন-এ কর্মরত রয়েছেন। তার সঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্রী ঈশ্বর রায় বর্মনের মেয়ে লক্ষী রায় প্রিয়ার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। প্রিয়া জানান, গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের দেখা হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই রিত্তিক কখনও চাকরির অজুহাত, কখনও পারিবারিক আলোচনার…
মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশন-এর আয়োজনে এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় উৎসর্গ ফাউন্ডেশন-এর উদ্যোগে এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রস্তাবিত সহ-সভাপতি ও সৌদি প্রবাসী মোঃ জুয়েল রানার অর্থায়নে এ আয়োজন সম্পন্ন হয়। রবিবার (১১ রমজান) উপজেলার বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সৌদি প্রবাসী মোঃ জুয়েল রানার সভাপতিত্বে এবং উৎসর্গ ফাউন্ডেশনের উপজেলা শাখার আহ্বায়ক ফারুক আহমেদ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক এম. কে. রিপন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল মমিন হোসাইন সজিব। এ…
গোয়াইনঘাটের জাফলংয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযানঃ পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ আফাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। এ সময় দু’জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার,…
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ মার্চ ২০২৬ তারিখ ভোর ০৬৩০ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪,৫৬০ (চৌত্রিশ হাজার পাঁচশত ষাট) পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেট বাজির আনুমানিক সিজার মূল্য…