মনিরামপুরে টমেটো তুলতে নিষেধ করায় কৃষকের বেগুন গাছ উপড়ে ফেললেন দুর্বৃত্তরা,আতংকে কৃষক। মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের কৃষক আজিবার রহমান ১৫শতক জমিতে টমেটো,বেগুন,পেয়াজ,মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন।গাছে টমেটোর বাম্পার ফলন হয়েছে।কিছু উচ্ছৃঙ্খল লোকেরা ক্ষেত থেকে প্রতিনিয়ত টমেটো চুরি করে। সোমবার বিকেলেও ক্ষেত থেকে টমেটো চুরি হয় কৃষক আজিবার সন্দেহ মূলক ভাবে সোমবার বিকালে তাদের অভিবাবকদের কাছে টমেটো চুরি না করার জন্যে নালিশ দেয়ার কারনে সোমবার রাতে দুর্বৃত্তরা কৃষক অাজিবারের ক্ষেত থেকে বেগুন গাছের চারা উঠায়ে সবজি ক্ষেতে ফেলে রেখেছে।কৃষক আজিবার রহমান বলেন আমার কারও সাথে কোন শত্রুতা নাই তবে আমার ভাই তালেব,কামরুল,রহিম,আরশাফদের…
Author: News Desk
যশোরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের পেছনে বসা মা নিহত যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা। মঙ্গলবার (৩ মার্চ) বেলা আনুমানিক দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহতের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের চালানো মোটরসাইকেলে করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালিবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের…
সিরাজগঞ্জে নদী-খাল শুকিয়ে বেকার হাজারো জেলে ও নৌ-শ্রমিক জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর শাখা নদীসহ বিভিন্ন নদী, খাল ও বিল শুকিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার নৌ-শ্রমিক ও জেলে। কোথাও নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর, আবার কোথাও বন্যার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পলি জমে নদী-নালা নালায় পরিণত হয়েছে। ফলে জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমজীবী মানুষ। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় স্থায়ী মৎস্যজীবীর সংখ্যা ২৬ হাজার ৮৭৩ জন। এছাড়া মৌসুমি মৎস্যজীবী রয়েছে আরও প্রায় ৪ থেকে ৫ হাজার। জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত…
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্রের ঘরবাড়ি ও পশু পুড়ে ছাই, ক্ষতি দুই লাখাধিক কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র পরিবারের বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার, ৩ মার্চ ভোর বেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ খাইরুল ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজ মিয়া, জানান—ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ আদায় শেষে ঘুমিয়ে পড়েন তারা। হঠাৎ আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে ঘুম থেকে জেগে দেখেন ঘরের ভেতর দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি ধারণা করছেন, ঘরের ভেতরে অটোরিকশা চার্জে সংযুক্ত ছিল; সেখান থেকেই…
মোঃ নুরুজ্জামান আহমেদ ( স্টাফ রিপোর্টার):- রংপুর বিভাগীয় অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা (CP) নেটওয়ার্কের সমন্বয় সভা “৫ জিরো প্লাস” ইন্টারভেনশন বাস্তবায়নে সম্মিলিত সহযোগিতার অঙ্গীকার। আজ ৩ মার্চ, ২০২৬, রংপুরের আরডিআরএস (RDRS) বাংলাদেশ মিলনায়তনে World Vision Bangladesh Rangpur-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় অ্যাডভোকেসি এবং শিশু সুরক্ষা (CP) নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চপর্যায়ের সম্মেলনটি “৫ জিরো প্লাস”ইন্টারভেনশনের ওপর গুরুত্বারোপ এবং সমাজের সকল স্তরের মধ্যে একটি কার্যকর ও সমন্বিত সহযোগিতার ক্ষেত্র তৈরির কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।অর্থনৈতিক ও নাগরিক সমাজ: অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ১৯টি এনজিও প্রতিনিধি।অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ: তরুণ ও সমাজের শক্তি এই সভার একটি উল্লেখযোগ্য দিক ছিল এর অন্তর্ভুক্তিমূলক…
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি জব্দ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি জব্দ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি জব্দ করেছে। প্রাপ্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০৭০০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা তল্লাশি করা হলে তার…
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা নাম পরিবর্তন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র ছাত্র সংগঠন। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। আজ ৩ মার্চ সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন। নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, “জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা…
দলিল আটকে দেওয়ার নামে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেয়ার কথা বলে নগদ ৩৩ লক্ষ টাকা ও স্বর্ণের আংটি নেয়ার অভিযোগ উঠেছে সাব রেজিস্টার নাজমুল হুদা ও তার পিয়ন আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তথ্যে জানা যায়, বিউটি বেগমের বাবার বাড়ি বরিশাল। ১৯৮৮ সালে বিয়ে করেন তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের মির্জাপুর দিগর গ্রামের শ্রী বকুল ঘোষকে। বিয়ে আগেই অবশ্য স্বামী নওমুসলিম হলে নাম রাখা হয় বাবলু মিয়া। পরবর্তীতে ২০১১ সালে ২ একর জমি বিউটি বেগমকে দলিল করে দেন তার শ্বশুর মদন মোহন ঘোষ। স্বামী…
প্রভাষকের স্ত্রীর লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) গভীর রাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ওই গৃহবধূর নাম উম্মে সিজ্জিল ইফতি (২২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিচমতকচুরি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। পুলিশ জানিয়েছে, ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্বামী মুমতাজ মুকুল নান্দাইল উপজেলার মুশুল্লি কলেজের প্রভাষক। তিনি মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও। মুকুলের দুই স্ত্রী। বড় স্ত্রী তাদের তিন সন্তান নিয়ে শহরের গাইটাল এলাকায় জনতা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি…
সুঁই-সুতার ফোড়নে গ্রামীণ নারীর জীবন আজও স্বাচ্ছন্দ শিবলু – জিসান, নওগাঁ নওগাঁয় টুপি বুনন শিল্পকে কেন্দ্র করে নারীর কর্মসংস্থানের পরিধি বাড়ছে। এ শিল্পের প্রায় ৯০ শিল্প কাজই করছেন নারী শ্রমিকেরা। জেলায় বর্তমানে প্রায় ৫০ হাজার নারী এ পেশায় নিয়োজিত। বিসিকের তথ্য বলছে, রফতানিযোগ্য টুপি বুনন শিল্পে নওগাঁয় প্রায় অর্ধ লাখ নারীর কর্মসংস্থান হয়েছে। এ শিল্প থেকে প্রতি বছর অন্তত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছেন স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। অবসর সময়ে টুপি তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরেছে এ শিল্পে নিয়োজিত নারীদের। তাদের তৈরি এসব টুপি রপ্তানি হচ্ছে ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ, মহাদেবপুর সদর, উত্তরগ্রাম ইউনিয়নের…