Author: News Desk

মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৪ মার্চ) উপজেলার মনোহরদী সরকারি হাসপাতালের সামনে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও মক্কা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ। অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা…

Read More

দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ ব্যবসায়ী আটক দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় অবস্থান নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয়…

Read More

ভেজালের বিরুদ্ধে  চকবাজারে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা ৪ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা একজনকে কারাদন্ড প্রদান কামরুল হাসান পলাশ সিটি রিপোর্টার পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ০৪ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন কামালবাগ এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সার্বিক সহায়তায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ জুবায়ের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক জনাব আলী আকবর সোহেল’দ্বয়ের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনুমতিবিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে…

Read More

কুষ্টিয়ায় বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফটকাবাজি ও মদ জব্দ। ‎ ‎কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম ‎ ‎কুষ্টিয়ায় বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফটকাবাজি ও মদ জব্দ। ‎সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফটকা বাজি ও মাদকদ্রব্য জব্দ করেছে। ‎ ‎সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মার্চ ২০২৬ তারিখ ১৬১০ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ  শেওড়াতলা বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল মদ…

Read More

ভেদরগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি ৬–১০ কেজি কম দেওয়ার অভিযোগ ‎ ‎ ‎আল আমীন সরদার ‎ভেদরগঞ্জ (শরীয়াত পুর) প্রতিনিধি ‎ ‎শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় প্যানেল চেয়ারম্যান, ট্যাগ অফিসার, ইউনিয়ন সচিব ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রত্যেক জেলেকে ৬ থেকে ১০ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ করেছেন উপকারভোগীরা। ‎ ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ‎ ‎সরেজমিনে ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরা দুই মাসের জন্য নিষিদ্ধ…

Read More

মনোহরদীতে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির ৩ বছর পূর্তি উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ রমজান) উপজেলার লেবুতলা ইউনিয়নের শেখেরগাঁও কুঠির ব্রিজ এলাকায় অবস্থিত দারুল উলূম তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দারুল উলূম তালিমুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা তালহা বিন ফখরুদ্দীনের সভাপতিত্বে এবং বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ-পরিচালক মাওলানা ইব্রাহীম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ-এর মনোহরদী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক আহমেদ প্রধান। এছাড়া বন্ধু…

Read More

উঠানে মাটি কাটতেই মিলল মানুষের অঙ্গের মতো মেটে আলু ‎ ‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ ‎ ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানুষের হাত-পায়ের আদলের মতো অদ্ভুত আকৃতির মেটে আলু পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শান্তিরাম ইউনিয়ন এর কালিয়ারছিড়া গ্রামে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। ‎জানা যায়, বাড়ির উঠানে মাটি কাটার সময় কৃষক সাদ্দাম মিয়া কোদালে শক্ত কিছুতে আঘাত পান। পরে কৌতূহলবশত সেটি খুরে তুললে মাটি থেকে বেরিয়ে আসে ১৫ থেকে ২০ কেজি ওজনের একটি বড় মেটে আলু। আলুটির অস্বাভাবিক গঠন দেখে তিনি প্রথমে বিস্মিত হয়ে পড়েন। ‎স্থানীয়দের ভাষ্য, আলুটির কোনো অংশ মানুষের হাতের আঙুলের মতো, আবার কোনো…

Read More

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, এলাকাবাসীর সড়ক অরোধ ও অগ্নিসংযোগ শিবলু – জিসান, নওগাঁ নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নামে এক কোচিং সেন্টারের শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন ও ইটভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর এবং একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন ধরিয়ে দেয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল…

Read More

মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের। কেরানীগঞ্জে সংবাদদাতা। মোঃ ইমরান হোসেন ইমু। ৩/৩/২০২৬/ইং তারিখ রোজ মঙ্গলবার। মাহে রমজানকে সামনে রেখে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কদমতলী এলাকায় তীব্র যানজট ও মানুষের হাঁটা-চলার ভোগান্তি নিরসনে অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এড. নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা জেলা। বিকেলে কদমতলী গোলচক্কর এলাকায় কদমতলী মোড় থেকে ঢাকা জেলা ডিবি অফিস পর্যন্ত সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, উল্টো পথে সিএনজি চলাচল বন্ধ এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট অপসারণের কাজ করা হয়। এ…

Read More

মনোহরদী বাজার-এ মোবাইল কোর্ট পরিচালনা, ৮ মামলায় ৫৫০০ টাকা জরিমানা মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল-জিহান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পৃথক ৮টি মামলায় অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া বাজার ও হোটেলে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার বিক্রি এবং রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির মাধ্যমে যানজট সৃষ্টির অভিযোগে…

Read More