মনিরামপুরে মাছের ঘের থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার।
মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের আরিফ হোসেন(১৮) পিতা-আতিয়ার রহমান নামে এক যুবকের মরদেহ সোমবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে।১লা মার্চ রবিবার রাতে বালিধা এলাকাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে সোমবার সকালে মনিরামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে।স্থানীয়দের ধারনা, অত্র এলাকার কিছু উছৃঙ্খল বয়সী নেশাগ্রস্ত ছেলেদের সাথে আরিফ চলাফেরা করতো।উছৃঙ্খল ছেলেদের সাথে কোন দ্বন্দ্বেের কারনে আরিফ খুন হতে পারে।আবার কেউ কেউ ধারনা করছে আরিফের কাছে একটা দামী মোবাইল ফোন ছিলো এই ফোনটি ছিনতাই করার জন্যেও তাকে খুন করতে পারে।
নিহতের পিতা আতিয়ার রহমান বলেন কে বা কারা কি কারনে আমার ছেলেকে হত্যা করেছে আমি বলতে পারছি না।রবিবার রাত ১০টার দিকে তার ছেলেকে বাড়ির পাশে স্কুলে বসে থাকতে দেখে ঘুমাতে আসতে বলে আতিয়ার বাড়িতে চলে আসে। তারপরে সকালে গ্রাম পুলিশ নজরুল ইসলাম মাঠে যেয়ে ঘেরের পাড়ে রক্ত দেখতে পান তারপর রক্তের দাগ বেয়ে পানিতে যেয়ে দেখে আরিফের মরদেহ পড়ে আছে।পরবর্তীতে নিহতের পরিবার খবর পেয়ে ছুটে আসেন।
নেহালপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম বলেন কি কারণে কারা আরিফকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
