Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»মাধবদীতে বাবার সামনে থেকে কিশোরী অপহরণ, সকালে সরিষা ক্ষেতে লাশ উদ্ধার
বাংলাদেশ

মাধবদীতে বাবার সামনে থেকে কিশোরী অপহরণ, সকালে সরিষা ক্ষেতে লাশ উদ্ধার

February 26, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাধবদীতে বাবার সামনে থেকে কিশোরী অপহরণ, সকালে সরিষা ক্ষেতে লাশ উদ্ধার

নরসিংদী থেকে আর এ লায়ন সরকার

নরসিংদীর মাধবদীতে বাবার সামনে থেকে এক কিশোরীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী ফসলি মাঠের একটি সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কয়েকজন যুবক জোরপূর্বক তাদের বাড়িতে এসে কিশোরীকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে তার বাবাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পরপরই এলাকাবাসী নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার আরও অভিযোগ করে জানায়, প্রায় ১৫ দিন আগে একই এলাকার ছয় যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় এক সাবেক মেম্বারের কাছে শালিস দেওয়া হলে বিষয়টি মীমাংসার কথা ছিল। তবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। পরিবারের ভাষ্য, পূর্বের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026
April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026
April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
সর্বশেষ
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.