Author: News Desk

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় সেখান থেকে ছয়টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল রোববার বিকেলে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ‎ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ওই ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

Read More

বাজারে এবার ইলিশের দাম অত্যন্ত চড়া। সরবরাহের ঘাটতিসহ নানা কারণে বাঙালির প্রিয় এ মাছের দাম এত বেড়েছে যে সচ্ছল মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে গেছে তা। এমন পরিস্থিতিতে ইলিশ মাছের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দাম নির্ধারণের বিষয়টি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে। ইলিশ মাছের বাজারমূল্য-সংক্রান্ত এক সমীক্ষা প্রতিবেদনে দাম বেঁধে দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। এটি বাস্তবায়নের জন্য ২৫ সেপ্টেম্বর বাণিজ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ করে প্রতিবেদন দেওয়া হয়েছে। ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয়, দাদন ব্যবসায়ীদের বেঁধে দেওয়া…

Read More

সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেইসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নূরুল মজিদ হুমায়ূন এর ছেলে মাঞ্জুরুল মজিদ মাহমুদ সা’দি। পোস্টে সা’দি লিখেছেন,‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন। জানা যায়,সোমবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)আসনের ৩ বাবের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী,বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শেষ নিশ্বাস ত্যাগ করেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন…

Read More

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগে। তবে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা এখনো নেটিজেনদের মাঝে চলতেই থাকে। সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল— অভিনেত্রী কি আবার নতুন করে সংসার পাতবেন? যদিও এমন প্রশ্নের সম্মুখীন তাকে মাঝেমাঝেই হতে হয়। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অপু বিশ্বাস। জানা গেছে, কোনো এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন আলোচিত অভিনেত্রী অপু। তার এই নতুন প্রেমের খবর নিয়ে চারদিকে ফিসফাস শুরু হতেই ছড়িয়ে পড়েছে সেই পুরোনো ভিডিও।

Read More

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ পরবর্তী মন্তব্যের জন্য আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সূর্যকুমার যাদব। এই ঘটনায় ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। অন্যদিকে সুপার ফোরের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তান পেসার হারিস রউফকেও শাস্তি দেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন সূর্যকুমার। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এর আগে বৃহস্পতিবার সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল আইসিসি। এর আগে গত ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর সূর্যকুমারের মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে চিহ্নিত করে…

Read More

সুপার ফো‌রে বাংলা‌দেশ হে‌রে যাওয়ায় এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে ৪১ বছর পর ক্রিকে‌টের দুই পরাশ‌ক্তি ভারত ও পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে। এক কথায় নানা ঘটনার সাক্ষী হয়ে এশিয়া কাপ পার করেছে চার দশক। তবে এতদিনের ইতিহাসে একটি বড় আক্ষেপ রয়েই গিয়েছিল—টুর্নামেন্টের ফাইনালে কখনো মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবারের আসর সেই আক্ষেপ ঘুচিয়ে দিচ্ছে। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক ফাইনাল। এবারের টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ভারত। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে তারা সুপার ফোরে আসে। সেখানেও টানা দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে সূর্যকুমারের দল। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ওমান ও সংযুক্ত…

Read More

আল জাজিরা: শুক্রবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় জিএইচএফ ত্রাণ কেন্দ্রের কাছে নিহত হয়েছে ১৩ জন। ইসরায়েলি সেনাবাহিনী তাদের সর্বশেষ হামলায় গাজা জুড়ে আরও কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, কারণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার সময় হামাসের বিরুদ্ধে ‘কাজ শেষ করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে শুক্রবার অবরুদ্ধ এবং বোমাবর্ষণে ফিলিস্তিনি ভূখণ্ডে ৬০ জন নিহত হয়েছে। ১৬ সেপ্টেম্বর স্থল অভিযান শুরু করার পর থেকে গাজা সিটিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে, যেখানে ইসরায়েল তাদের আক্রমণ বাড়িয়েছে।

Read More

বিশ্বের সবচেয়ে ‘উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’ ব্রিজ আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চীনের গুইঝো প্রদেশে অবস্থিত এই সেতুটি পানির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে, যা যুক্তরাষ্ট্রের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও উঁচু। সেতুটির মোট দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং মূল স্প্যান ১,৪২০ মিটার। মাত্র তিন বছরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা এই সেতুকে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন। উন্নত নির্মাণ প্রযুক্তি দিয়ে নির্মিত সেতুটি ভূমিকম্প ও চরম আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সেতু, যা দুর্গম…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। একইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার কার্ষক্রম চালিয়ে যাচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ জন্ম লাভ করে। কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মিলেনিয়া ট্রাম্প হাস্যজ্বল ছবিতে পোজ দিয়েছেন। প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট…

Read More