Author: News Desk

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান তিনি।

Read More

একরামুর রহমান হিরণ (বেনাপোল প্রতিনিধি) : বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রত্যেক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় ১৫ পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক পদে কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে শুকুর আলী, সাংস্কৃতিক সম্পাদক পদে মমতাজ বেগম, সদস্য পদে যথাক্রমে আলাউদ্দীন আলা,…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো বর্তমান কমিটির সর্বশেষ বোর্ড সভা। সন্ধ্যার পর শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টার দিকে। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবির আর্থিক শক্তি ও বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। প্রায় আট মাস ধরে মিডিয়া কমিটির দায়িত্ব পালন করছেন মিঠু। বিদায়ী সময়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত আমি দায়িত্ব সত্যিই খুব উপভোগ করেছি। আজকে আমাদের সর্বশেষ বোর্ড সভা ছিল। কোথাও যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল করে থাকি, মাফ করে দিয়েন।’ একইসঙ্গে এ দায়িত্ব…

Read More

সূত্র: টিআরটি ওয়ার্ল্ডের জাতিসংঘ অধিবেশনের আগে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ, অ্যান্ডোরা এবং মোনাকো। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, একই সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম এবং মাল্টাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় আরও পাঁচটি দেশ যুক্ত হলো। ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এই বৈঠকে দেশগুলোর নেতারা এই ঘোষণা দেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের অবস্থানকে স্পষ্ট করে।’ লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দেন। অন্যদিকে, বেলজিয়াম জানিয়েছে যে, তাদের এই পদক্ষেপ দীর্ঘদিনের…

Read More

সুত্র : ইন্ডিয়া টুডে। রবিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। কাবুল থেকে দিল্লিগামী একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে লুকিয়ে ভারত পৌঁছে যায় ওই কিশোর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বিমান অবতরণের পর এ ঘটনা প্রকাশ্যে আসে। কর্মকর্তারা জানান, কিশোরটি মূলত ‘কৌতূহল’ থেকে এমন বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। সরকারি সূত্র অনুযায়ী, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেঙে কেএএম এয়ার-এর ফ্লাইট আরকিউ-৪৪০১-এর পেছনের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে ঢুকে পড়ে ওই কিশোর। কাবুল থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর সকাল ১১টার দিকে বিমানটি দিল্লিতে অবতরণ করে। বিমান অবতরণের পর কিশোরকে বিমানের চারপাশে ঘোরাঘুরি করতে দেখে এয়ারলাইন কর্মীরা নিরাপত্তা…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানের সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। এদিন বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Read More

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এনসিপির নেতার ওপর হামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন।

Read More

বাসস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দিতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি তিন শূণ্যের এক পৃথিবীর কথা বলছি— শূণ্য নিট কার্বন নিঃসরণ, শূণ্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্র্েযর অবসান ঘটে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)।’ তিনি আরও বলেন, শূণ্য বর্জ্য (জিরো ওয়েস্ট) ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর অংশ।

Read More

প্রায়ই মুসলিম সম্প্রদায়ের ওপর কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের নিপীড়নের খবর শোনা যায় ভারতে। এবার ‘জয় শ্রী রাম’ না বলার একজন ইমামকেই শিকার হতে হয়েছে এমন আক্রমণের। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এ ঘটনা। মুস্তাকিম নামে ভুক্তভোগী ওই ইমামের অভিযোগ, জোর করে তাকে ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তবে, পুলিশ দাবি করছে, ঘটনাটি সাম্প্রদায়িক নয়; সাধারণ মারধরের। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলি। সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘারি গ্রামের এক স্থানীয় ইমামকে গত ২০ সেপ্টেম্বর নৃশংসভাবে মারধর করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার চেষ্টা করে।…

Read More

পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেক জায়গায় সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, পূজা…

Read More