চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা। ছবি: বাসস বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আপনারা যারা পূজার্থী, তারা সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। আপনারা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন, সে জন্য প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এবার সারা…
Author: News Desk
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি বিমানের একটি ফ্লাইটে এ যাত্র করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন এবং ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। এবারের সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা রয়েছেন। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে অবশেষে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন। লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, জুলাই মাসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি একটি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা দুই রাষ্ট্রের মধ্যে সমাধান নিশ্চিত করবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ধারাবাহিক পূর্ববর্তী সরকারগুলো বলেছিল যে স্বীকৃতি আসবে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলার মতো সময়ে। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা…
সিপিএলে এলিমিনেটর থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসানের দল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এরপরই মাইনর লিগ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব। যেখানে প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আটলান্টাকে জয় এনে দিয়েছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাইনর লিগে আগে ব্যাট করতে নেমে মরিসভিলে র্যাপটরসকে ১৮১ রানের লক্ষ্য দেয় আটলান্টা ফায়ার। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান তুলতে পারে মরিসভিলে।
অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তির দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সদ্য জারি হওয়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এ এ ধরনের শাস্তির বিধান রয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী যদি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনও সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্ত কোনও পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে, অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ সমর্থন পেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা এখন পুরো গাজার দখল নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের। আর এ পরিকল্পনা বাস্তবায়নে দখলদার রাষ্ট্রটিকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাংকও থাকছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ…
গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বাড়ির নাম শাহানা’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো অভিনেত্রী ও সংগীতশিল্পী আনান সিদ্দিকার। গতকাল তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম। আত্মপ্রকাশ, উচ্ছ্বাস গান ও অভিনয়ের সঙ্গে বেশ আগে থেকেই যুক্ত আনান সিদ্দিকা। তবে এই প্রথম চলচ্চিত্র নিয়ে এলেন বড় পর্দায়। অভিষেকের উচ্ছ্বাস তাই অন্তহীন। গতকাল সকাল থেকেই রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন; ‘বাড়ির নাম শাহানা’ দেখে দর্শক কী বলে, তা জানার জন্য। আনান বলেন, ‘সকাল ১১টার শোতে ছিলাম, বিকেলের শোতেও আছি। হলভর্তি দর্শক ছবিটা দেখছেন। কী যে আনন্দ লাগছে। খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি।’ চাওয়া-পাওয়া গল্পভাবনা থেকে শুরু করে নির্মাণ,…
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন ছুটি উপভোগ করতে পারবেন তারা। এদিকে টানা ১২ দিন ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এ ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে। বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। ড. ইউনূস বলেন, অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যদিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ…
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বেশীর ভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়। এতে লোকজন ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় পড়েছে দেশ। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয় ও প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। যা…