Author: News Desk

গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের দেহাবশেষ নিয়ে আল-শিফা হাসপাতালে শোকসভায় অংশ নিচ্ছেন স্বজনেরা। ২১ সেপ্টেম্বর, ২০২৫ছবি: রয়টার্স গাজা উপত্যকায় গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার এ হামলা হয়। সাবরা এলাকাটি দখল ও ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে গত আগস্টের শেষে ওই এলাকার দিকে ইসরায়েলি ট্যাংক অগ্রসর হতে শুরু করে। গতকাল ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হয়। হামলার পর ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয় মানুষেরা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন। ঘটনাস্থলে…

Read More

তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট ফ্রান্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূমধ্যসাগরের দ্বীপ করসিকার আকাশে চক্কর খাচ্ছে, অবতরণের জন্য সেটি অনুমতির অপেক্ষায়। বারবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করছেন পাইলট, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া নেই। বিমানবন্দরের একমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে তখন বেঘোরে ঘুমাচ্ছেন! তাঁকে ঘুম থেকে তুলতে অগ্নিনির্বাপণ বাহিনী ও পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। রাজধানী প্যারিস থেকে উড়াল দেওয়া এয়ার করসিকার ‘এয়ারবাস এ৩২০’ যাচ্ছিল নেপোলিয়ন বোনাপার্ট বিমানবন্দরে। বিমানবন্দরটি করসিকা দ্বীপের রাজধানী আজাক্সিওতে। রেডিও বার্তা দিয়ে ১৮ মিনিট আকাশে চক্কর খাওয়ার পরও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন পাইলট উড়োজাহাজটি নিয়ে ফরাসি দ্বীপটির আরেক প্রান্তের শহর বাস্তিয়ার…

Read More

নীরজ পান্ডের ‘অপারেশন রোমিও’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। পরের ছবি ‘গুমরাহ’। তবে এরপর আর কোনো ছবিতে অভিনয় করেননি বেদিকা পিন্টো। পুরো সময়টা ‘নিশাঞ্চি’-র জন্য উৎসর্গ করেছিলেন। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটির সুবাদে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। লক্ষ্‌ণৌর ‘রিঙ্কু’ চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন মুম্বাইয়ে বেড়ে ওঠা এই অভিনেত্রী। সাবলীল ও পরিশীলিত অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করে নিয়েছেন, তেমনি সমালোচকেরা লিখছেন ভুরি ভুরি প্রশংসা। পর্দায় ‘রঙ্গিলি রিঙ্কু’ হয়ে ওঠার জন্য গত দুই বছর নিজেকে পুরোপুরি নিয়োজিত করেছিলেন বেদিকা। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদিকা বলেন, ‘“নিশাঞ্চি”-র রিঙ্কু আমার জন্য আজীবনের অভিজ্ঞতা। গত দুই বছর আর কোনো ছবির কথা ভাবিনি, মনপ্রাণ…

Read More

ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটিকে হার থেকে রক্ষা করলো আর্সেনাল। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড তিজানি রেইন্ডার্সের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। চলতি মৌসুমে এটি তার ৬ ম্যাচে ষষ্ঠ গোল। গোল হজমের পর মরিয়া চেষ্টা চালালেও প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয় আর্সেনাল। বিরতির পর কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন আনলেও গোলের দেখা পাচ্ছিল না গানাররা। অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর্সেনালকে সমতায় ফেরান। এবেরেচি এজের পাস থেকে বক্সে…

Read More

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে এবারের লড়াইয়ে রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে টানা ষষ্ঠ জয় তুলে নিল তারা যা এই লড়াইয়ে আগে কখনো হয়নি। পাকিস্তানের দেয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে নিল তারা। আগের রেকর্ড ছিল ১৬০ রান, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে। রান তাড়ায় ভারতের ইনিংস গড়ে দেন ওপেনাররা। শুভমান গিল ২৮ বলে ৮ চারে…

Read More

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রোববার (২১ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেষণের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের…

Read More

রাজধানী ঢাকায় রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। পানিবন্দি রাস্তায় যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর…

Read More

শৌর্য দেবের প্রথম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবিতে তাকে দেখা যাবে ‘প্রোমোটার বৌদি’ চরিত্রে। সিনেমাটি নিয়ে কথা বলার সময় ‘বৌদি’ শব্দটির বর্তমান ব্যবহার প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন স্বস্তিকা। চরিত্র অনুযায়ী, স্বস্তিকার একটি ছোট সংসার স্বামী ও দুই সন্তান নিয়ে। পাড়ার লোকজন তাকে ‘বৌদি’ বলে ডাকে। সেই সূত্রেই উঠে আসে ‘প্রোমোটার বৌদি’ নামটি। এই প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমার পাড়াতেও দেখেছি, মাকে সবাই বৌদি বলেই ডাকত। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দটা কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। অথচ আদতে তো নয়! ‘বৌদি’ শব্দটির মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন এক ধরনের সম্পর্ক থাকে। এখানেও আমার চরিত্রটা ঠিক তেমনই—পেশায় প্রোমোটার…

Read More

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে নতুন ইতিহাস লিখলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই দুষ্মন্ত চামিরাকে বাউন্ডারিতে পাঠিয়ে তিনি হয়ে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে সাকিব করেছিলেন ২ হাজার ৫৫১ রান। লিটন ২৩ রান পূর্ণ করতেই ছাড়িয়ে যান তাকে। এখন ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে লিটনের রান দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৬। তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ ব্যাট হাতে টিকতে পারেননি তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ছক্কা মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাতুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ১৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন লিটন। এ দিন…

Read More