Author: News Desk

মাধবদীতে ঈদের কেনাকাটায় গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ১ মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর হৃদয় মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ভুক্তভোগী ওই নারীর মুঠোফোনে যোগাযোগ ছিল। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে তিনি একাই মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান। অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ওই নারী খামারদী এলাকার একটি মাছের খামারের পাশে পৌঁছালে পরিচিত যুবকটি তাকে রাস্তা থেকে পাশের পুকুরপাড়ে নিয়ে…

Read More

সিরাজগঞ্জের রতনকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড – আশরাফ চেয়ারম্যান মার্কেটের দোকানপাট পুড়ে ছাই জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আশরাফ চেয়ারম্যান মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই আশরাফ চেয়ারম্যান মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যরা…

Read More

বহুল প্রতীক্ষিত গলাচিপার রামনাবাদ নদীর ওপর সেতুর কাজ শুরু। মোঃ সুমন খান (গলাচিপা) পটুয়াখালী। গলাচিপা উপজেলাবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রামনাবাদ নদী–(গলাচিপা টু হরিদেবপুর) এর ওপর ৮৮৩ মিটার সেতু নির্মাণের প্রথামিক কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের জন্য মেসার্স এম এম বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক কাজ শুরু করেছে। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে এই নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রত্যাশা ছিল গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালিবাসীর প্রাণের দাবি। বর্ষা মৌসুমে নদী পারাপার হয়ে উপজেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাজারে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষের। ট্রলারে নদী পারাপার ছিল এতদিন…

Read More

মনোহরদীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ রমজান) বিকেলে উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার আয়োজনে মনোহরদী পৌরসভার বাইপাস রোড এলাকায় পথচারীদের মধ্যে এ ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক আহমেদ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহতাব রানা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সভাপতি এম. আর. হাসান বিন জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী পৌরসভার…

Read More

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত মিয়া চান্দ শাহ (রহঃ) এর স্মরণে ইসলামি জলসা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার মোঃ ওয়াহিদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের কার্যকরী সদস্য এডঃ আশিকুজ্জামান নজরুলের সভাপতিত্বে ,এই ইসলামি জলসা অনুষ্ঠিত হয়েছে এ সময় হাজার হাজার, ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত হয়েছিলেন ৩৬০ আউলিয়ার অন্যতম এই মাজার শরীফে মুরিদ ও ভক্তরা একত্রিত হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগীতে মগ্ন মহান অলি হযরত মিয়া চান্দ শাহ্ (রঃ) এর পবিত্র মাজার শরীফে প্রতি বছর ফাল্গুন মাসের ২০ তারিখ ঐতিহ্যবাহী ওরশ মোবারক অনুষ্ঠিত হয় । এই ইসলাম প্রচারকের মাজার প্রাঙ্গণে ভক্তরা মোমবাতি, আগর ও বিভিন্ন মানত নিয়ে আসেন।…

Read More

বাগেরহাটে বিয়ের বাস খাঁদে; আহত বেশ কয়েকজন বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের খানপুর কলেজ মোড় থেকে একটু সামনে ফকিরবাড়ি নামক স্থানে আজ শুক্রবার (৬ মার্চ) বিয়ের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে।তবে এঘটনায় নিহতে কোন খবর পাওয়া যায়নি। ফয়লাহাট—খানপুর—বারাকপুর ১১ কিলোমিটার সড়কের ৬ কিলোমিটার সড়কের বেহালদশা হয়েছে। সাধারন মানুষ দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিদিন এ সড়কে যাতায়াত করতে ভোগান্তি পোহাচ্ছে।।জানা গেছে রামপাল উপজেলার ফয়লাহাট থেকে বাগেরহাট সদরের বারাকপুর বাজার পর্যন্ত মোট ১১ কিলোমিটার সড়ক রয়েছে। এসড়ক দিয়ে সাধারন মানুষ যানবাহনে প্রতিদিন জেলা শহর বাগেরহাট যাতায়াত করেন। সড়কের গোবিন্দপুর- খানপুর গ্রামের সীমানা টাটেরহাট সেতুর মোড় থেকে বাগেরহাট- খুলনা মহাসড়কের…

Read More

কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার ইয়াসিন আরাফাত , নিজেস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফেসবুক পেজ থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রানী সাহাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সৎ ও জনপ্রিয় কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ৩০তম বিসিএস পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন। এর মধ্যে ক্যাডার পদে সুপারিশ পান ২ হাজার ৩৬৭ জন এবং বাকিরা নন-ক্যাডার পদে বিবেচিত হন। প্রায় ১ লাখ…

Read More

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা শিবলু – জিসান, নওগাঁ নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও ২ বছরের কন্যা সন্তানকে এক ব্যক্তি নিজে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। প্রথমে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাত করে হত্যার পর ওই ব্যক্তি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার করেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ওই ব্যক্তির নাম রাজ সরকার জয় (৩৫)। তিনি বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে। তাঁর স্ত্রীর নাম দৃষ্টি সরকার ও জেনি সরকার। আত্রাই থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে রাজ সরকার, তাঁর স্ত্রী ও দুই বছরের মেয়ে জেনি সকার ঘুমায়ে পড়ে।…

Read More

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন মোঃ ওয়াহিদ স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ। শুক্রবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ। এতে অংশ নেয় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে এমন…

Read More

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার মোঃ ফরিদ হোসেন গাজীপুর গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক, দস্যুতা ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) তারিখে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ সৌরভ (২০) ও মোঃ মাসুদ (৩১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। সৌরভের পিতা মোঃ সবুজ হাওলাদার ও মাতা মোসাঃ সুমি বেগম। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার মুলাদী থানার কাজীরচর গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর জেলার…

Read More