কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযান ০২ জন আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি জব্দ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযান ০২ জন আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি জব্দ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপির একটি চৌকষ ও তৎপর টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, সীমান্ত এলাকা ব্যবহার করে একদল চোরাকারবারি ভারতীয় চকলেট বাজি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করছে। প্রাপ্ত তথ্যের…
Author: News Desk
মোঃ নুরুজ্জামান আহমেদ (স্টাফ রিপোর্টার):- কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২(কালীগঞ্জ-আদিতমারী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান। আলোচনা সভায় এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। সভায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার…
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি : এজাহার সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে তাকে পাশ্ববর্তী একটি বাড়ির উঠানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।…
অদ্য ১৮/০২/২৬ বুধবার রাত ১০:৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এর বাসভবনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন জাতি ও দেশ গঠনে তারা বদ্ধপরিকর। তিনি প্রথমে তার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও যানজটের সমস্যাকে অগ্রাধিকার দিবেন এবং শত ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের কাছে থেকে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরো বলেন তিনি এ এলাকার সন্তান। জন্মের পরে ছোট থেকে এলাকার মানুষের সাথে বড় হয়েছেন। সকলের সাথে তার…
খুলনা শিল্পকলা একাডেমিতে একুশ কে ঘিরে ছিল বিশেষ আয়োজন খুলনা থেকে: গোলাম কিবরিয়া তুহিন ২১শে ফেব্রুয়ারি ২০২৬ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, খুলনা জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির…
গাজীপুরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় নাটমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং ভাষা শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও…
মনিরামপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। মোঃ জাহিদ,মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলাতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি ২০২৬ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন, তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।সকলের পুষ্প স্তবক অর্পন শেষে মাতৃভাষা রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যশোর-৫ মনিরামপুর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক।বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে সালাম,বরকত,রফিক,জব্বারসহ নাম না জানা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন নব…
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি: জনিরুল ইসলাম মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। প্রথম প্রহরে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ এবং থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম স্থানীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে বিভিন্ন সামাজিক,…
মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকায় অবস্থিত খিদিরপুর কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে শহীদদের স্মরণে এক প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা ও শিক্ষকবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষার্থীরাও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান…
ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা…