মাদারগঞ্জে যমুনার চরে পেঁয়াজ ও বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ( জামালপুর )প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একাংশে যমুনায় জেগে ওঠা চরে পিয়াজ ও বাদাম চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। যমুনার বিস্তীর্ণ চর এলাকায় এখন দেখা মিলছে পিয়াজ ও বাদামের চাষ আবাদ। কৃষকরা বলছেন, আগে চরাঞ্চলে পিয়াজের আবাদ কম হতো। কিন্তু এখন বেড়ে কয়েকগুণ হয়েছে। তবে এবারে পিয়াজ চাষে খরচ হয়েছে আগের চেয়ে অনেক বেশী। জানা যায়, মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর চর ছেয়ে গেছে পিয়াজ গাছে ও বাদাম গাছে সবুজের সমারোহ। পাকরুল-হিদাগাড়ী এলাকার প্রায় অর্ধ শতাধিক কৃষক পিয়াজ ও বাদাম চাষ করে আর্থিকভাবে সাফল্যের আশা করছেন। যমুনার…
Author: News Desk
দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি “জ্ঞানের মশালে দীপ্ত হোক আগামীর পথচলা-মুক্ত শিক্ষায় মুক্তি পাক মানুষের কথা বলা” এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ ফেব্রুয়ারি) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন। সভায় সংগঠনের অতীত ও বর্তমানের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য দেন সাবেক সভাপতি মোরশেদ আলম, রফিক মিয়া ও নুর আলম খান। এছাড়া বর্তমান উপজেলা ছাত্রনেতা রমজান আলী, সায়মন, আঃ আহাদ, আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা আলোচনা করেন। বক্তারা তাদের বক্তব্যে…
নওগাঁয় ইফতারের ঐতিহ্য টক দইয়ের ঘোল শিবলু – জিসান , নওগাঁ ঘরোয়া পরিসরে হোক কিংবা মেহমানদারিতে, ইফতারে টক দইয়ের মাঠা বা ঘোল নওগাঁবাসীর সবচেয়ে প্রিয় অনুষঙ্গ। স্থানীয় ব্যক্তিদের কাছে এ পানীয় পাতলা দই নামেও বেশি পরিচিত। খেজুর, শরবত, ছোলা-পেঁয়াজুসহ নানা পদ থাকলেও পাতলা দই বা ঘোল না হলে ইফতারি যেন অপূর্ণ থেকে যায়। ইফতারের সময় পাতলা দই খাওয়ার এ প্রচলন চলে আসছে যুগ যুগ ধরে। পদটিকে স্থানীয় ঐতিহ্য বলে ধরে নেওয়া হয়। নওগাঁয় বরাবরের মতো এবারও রোজার শুরু থেকেই ধনী-গরীবের ইফতার আয়োজনে টক দইয়ের ঘোল অন্যরকম কদর পাচ্ছে। রোজার প্রথম দিন থেকেই শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত ও প্রসিদ্ধ…
কেরাণীগঞ্জে মসজিদের ভিতরে খতিবের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, : ঢাকার কেরাণীগঞ্জে মসজিদের ভিতরে খতিবের উপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গত কাল শনিবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তার পিতা হাজী তাজুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্য খাড়াকান্দি ভেন্ডিঘাট সাকিনে ৩৯ শতাংশ জমি আমার দুই মেয়ে তানজিল ইসলাম ও খাদিজা ইসলামের নামে ক্রয় করে ছিলেন। তাতে দীর্ঘদিন যাবত ভোগদখল করে বিভিন্ন স্থাপনাও আছে। এইমত অবস্থায় একটি কুচুক্তি মহল, সন্ত্রাসী, পরলোভি,হিংসুটে, ভূমদস্যু প্যানেল চেয়ারম্যান আউয়াল মেম্বার এর নির্দেশে ১। মোঃ জাহাঙ্গীর (৩৮), ২। মহিউদ্দিন মিলন ৩। তিতাস ৪। আমিনুর…
চরভাগায় অসহায় কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে একমাত্র সম্বল গরু টি আল আমীন সরদার ভেদেরগুঞ্জ( শরীয়তপুর) প্রতিনিধ চরভাগায় অসহায় কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে একমাত্র গরু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা এলাকায় গভীর রাতে এক অসহায় কৃষকের গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে হঠাৎ করে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরটি গ্রাস করে। এ ঘটনায় কৃষকের একমাত্র সম্বল একটি গরু আগুনে পুড়ে মারা যায়। অনেক কষ্টে, খেয়ে না খেয়ে তিনি গরুটি কিনেছিলেন। সেই গরুই ছিল তার পরিবারের…
সংগ্রাম, কারাবরণ ও অদম্য সাহসের ইতিহাসের পাতায় সেলিনা সুলতানা নিশিতা। আর এ লায়ন সরকার, নরসিংদী। বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে সেলিনা সুলতানা নিশীতা এক সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ইডেন মহিলা কলেজ ও কেন্দ্রীয় সংসদের প্রথম নারী নেত্রী হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। রাজপথের আন্দোলন থেকে গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের কঠিন অভিজ্ঞতা—সবকিছুর মধ্য দিয়েই তিনি অটল থেকেছেন নিজের আদর্শে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার রাজপথে তার দৃপ্ত উপস্থিতি ছিল সহযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা। মামলা, নির্যাতন ও দমন-পীড়ন তাকে দমাতে পারেনি; বরং প্রতিকূলতার প্রতিটি অধ্যায় তাকে আরও দৃঢ় করেছে সংগ্রামের পথে। দল ও দেশনেত্রীর প্রতি অটল আনুগত্য ১/১১-পরবর্তী…
কর্ণকাঠী কল্যাণ পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ শামীম হাওলাদারের তথ্য চিত্রে বিস্তারিত কর্ণকাঠী কল্যাণ পরিষদের উদ্যোগে মতিঝিল মালেক ম্যানসনের ৭ম তলায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে কর্ণকাঠী কল্যাণ পরিষদের পরলোকগত সকল সদস্য ও কর্ণকাঠীর সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ও সভপতি মুজিবুর রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার লাইফ মেম্বার কল্যাণ পরিষদ, এনায়েত হোসেন আকন্দ উপদেষ্টা ও লাইফ মেম্বার, মোঃ জিয়াউল কবির দুলু সভাপতি বরিশাল বিভাগ সমিতি, মোঃ আনোয়ার হোসেন সাবেক মহাপরিচালক মিরপুর…
মনিরামপুরে বিভিন্ন দোকানে শিশুদের লোভনীয় অস্বাস্হ্যকর খাদ্য প্রকাশ্যে বিক্রি। মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার বিভিন্ন দোকানে দৃষ্টিনন্দন প্যাকেটে শিশুদের লোভনীয় অস্বাস্হ্যকর খাদ্য প্রকাশ্যে বিক্রি করছে দোকান মালিকেরা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব পন্য নিয়মিত দোকান গুলোতে পৌছায়ে দিচ্ছে।এসব পন্যের বেশিরভাগই স্বাস্হ্যকর কি না সেটার মান এখনও বোঝা যায় না।এসব খাবার খেয়ে স্বাস্হ্য ঝুকিতে আছে উপজেলার শিশুরা। উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলগুলোয় দেখা গেছে, চা দোকান থেকে শুরু বিভিন্ন স্টলগুলোতে সাজানো শিশুখাদ্য বিক্রিতে মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। দোকানগুলোতে শিশুদের পছন্দের ললিপপ, চকলেন, আচার, জুস, জেলি, পাপন ভাজা, চনপাপড়ি, ক্যান্ডি, চানাচুর, মটর…
সৌদিতে রমজান: বৈচিত্র্যময় লোকজ ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য আখ্যান শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: সৌদি আরবের বিশাল ভূখণ্ডজুড়ে রমজান মানেই কেবল উপাসনা নয়, বরং এটি বংশপরম্পরায় চলে আসা এক রঙিন উৎসব। নজদ থেকে হিজাজ, কিংবা জাজান থেকে কাতিফ—প্রতিটি অঞ্চলের নিজস্ব রীতি ও ঐতিহ্য পবিত্র এই মাসটিকে দেয় এক অনন্য মাত্রা। নজদ: ‘পিতামাতার রাতের খাবার’ ও সামাজিক বন্ধন নজদ অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো ‘ইশা আল-ওয়ালিদায়েন’। এখানে পরিবারগুলো তাদের মৃত বা জীবিত পিতামাতা ও পূর্বপুরুষদের স্মরণে আত্মীয়স্বজন এবং অভাবীদের জন্য ইফতার বা তারাবিহর পর ভোজের আয়োজন করে। এটি কেবল দান নয়, বরং সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা টিকিয়ে রাখার একটি মাধ্যম। হিজাজ:…
মাধবদীতে বাবার সামনে থেকে কিশোরী অপহরণ, সকালে সরিষা ক্ষেতে লাশ উদ্ধার নরসিংদী থেকে আর এ লায়ন সরকার নরসিংদীর মাধবদীতে বাবার সামনে থেকে এক কিশোরীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী ফসলি মাঠের একটি সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কয়েকজন যুবক জোরপূর্বক তাদের বাড়িতে এসে কিশোরীকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে তার বাবাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পরপরই এলাকাবাসী নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে…