সখিপুরে পরিত্যক্ত ঘর থেকে পিস্তল উদ্ধার, পরে জানা গেল পাখি শিকারের অস্ত্র
আল আমীন সরদার
ভেদরগঞ্জ, (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুরে একটি পরিত্যক্ত বসতঘর থেকে পিস্তল সদৃশ একটি অস্ত্র উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার মোজাফফর মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাব্বির (১৪) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সে ওই এলাকার রুবেল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরের এক বন্ধু তাকে অস্ত্রটি কিছুদিনের জন্য রাখার জন্য দেয়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ৯৯৯-এ কল পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে পিস্তলটি উদ্ধার করে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, প্রথমে অস্ত্রটি দেখে আসল পিস্তল বলে ধারণা করা হয়েছিল।
তবে পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এটি আসলে পাখি শিকারের জন্য ব্যবহৃত একটি এয়ার পিস্তল।
তিনি আরও জানান, অস্ত্রটি কীভাবে প্রবাস থেকে দেশে আনা হয়েছে এবং কার মাধ্যমে এলাকায় এসেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
