যশোরের চৌগাছায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ফিলিং স্টেশনসহ ৩ ব্যবসায়ীর ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
যশোর প্রতিনিধি :
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গুদামজাত প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনসহ তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল ৪ টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তার গুদাম থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
পরে একই বাজারে ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে অপর এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকেল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফা
