Author: News Desk

পবিত্র রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন মোঃ আলমগীর হোসাইন হৃদয় মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের স্বস্তি দিতে এবং আমিষের চাহিদা পূরণে জামালপুরের মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মার্চ ২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা…

Read More

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড মোঃ ফরিদ হোসেন গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ (০২ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর। অভিযানটি পরিচালিত হয় কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া, জামালপুর ও কাপাসিয়া মোড় এলাকায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়। আদালত উক্ত দুই মামলায় অভিযুক্ত ২ জনকে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ…

Read More

৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্যকে প্রাণিসম্পদ কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা ‎ ‎কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম ‎ ‎কুষ্টিয়া জেলার ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা-কে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব। ‎সম্প্রতি অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দৌলতপুর উপজেলার প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। ‎আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়— ‎খামারিদের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, ‎গবাদিপশু ও পোল্ট্রির রোগ প্রতিরোধে টিকাদান…

Read More

সুন্দরগঞ্জে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য ‎ ‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ ‎ ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পাড়েরহাটখোলা এলাকায় এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, পাড়েরহাটখোলা গ্রামের নির্মলেন্দ্র ঘোষের ছেলে রিত্তিক ঘোষ বর্তমানে মিরপুর-১৪ পুলিশ লাইন-এ কর্মরত রয়েছেন। তার সঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্রী ঈশ্বর রায় বর্মনের মেয়ে লক্ষী রায় প্রিয়ার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। প্রিয়া জানান, গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের দেখা হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই রিত্তিক কখনও চাকরির অজুহাত, কখনও পারিবারিক আলোচনার…

Read More

মনোহরদীতে উৎসর্গ ফাউন্ডেশন-এর আয়োজনে এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় উৎসর্গ ফাউন্ডেশন-এর উদ্যোগে এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রস্তাবিত সহ-সভাপতি ও সৌদি প্রবাসী মোঃ জুয়েল রানার অর্থায়নে এ আয়োজন সম্পন্ন হয়। রবিবার (১১ রমজান) উপজেলার বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সৌদি প্রবাসী মোঃ জুয়েল রানার সভাপতিত্বে এবং উৎসর্গ ফাউন্ডেশনের উপজেলা শাখার আহ্বায়ক ফারুক আহমেদ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক এম. কে. রিপন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল মমিন হোসাইন সজিব। এ…

Read More

গোয়াইনঘাটের জাফলংয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযানঃ পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ আফাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। এ সময় দু’জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার,…

Read More

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ। ‎ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম ‎ ‎সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ করেছে। ‎ ‎সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ মার্চ ২০২৬ তারিখ ভোর ০৬৩০ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪,৫৬০ (চৌত্রিশ হাজার পাঁচশত ষাট) পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেট বাজির আনুমানিক সিজার মূল্য…

Read More

সখিপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি আল আমীন সরদার ভেদেরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ শরীয়তপুর জেলার সখিপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাতের আঁধারে তাদের বাড়িতে গিয়ে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। একজন সাংবাদিকের পক্ষ থেকে শরীয়তপুরের পুলিশ সুপার বরাবর বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, পুলিশ ও সাংবাদিক একে অপরের প্রতিপক্ষ নয়; বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তারা পরস্পরের সহযোগী। কোনো সাংবাদিক অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হতে পারে। তবে মধ্যরাতে দলবল নিয়ে বাড়িতে গিয়ে পরিবার-পরিজনকে হয়রানি করা অনভিপ্রেত ও অমানবিক। বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সখিপুরে কর্মরত সকল সাংবাদিক…

Read More

মনোহরদীতে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে “মেহমান খানা প্রজেক্ট”-এর পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ রমজান) উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রামে অবস্থিত হাজী নূর মোহাম্মদ ভূঁইয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উৎসর্গ ফাউন্ডেশনের আহ্বায়ক ফারুক আহমেদ প্রধানের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল-মমিন হোসাইন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বাদল। এ সময় নরসিংদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের প্রতিনিধি মো. ফয়সাল আহমেদসহ সেচ্ছাসেবী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য…

Read More

টঙ্গীবাড়িতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত রাব্বি সরদার টঙ্গীবাড়ী মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেন, জেলা বিএনপির সদস্য পাপিয়া ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী…

Read More