কুষ্টিয়ায় বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফটকাবাজি ও মদ জব্দ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফটকাবাজি ও মদ জব্দ। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফটকা বাজি ও মাদকদ্রব্য জব্দ করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মার্চ ২০২৬ তারিখ ১৬১০ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল মদ…
Author: News Desk
ভেদরগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি ৬–১০ কেজি কম দেওয়ার অভিযোগ আল আমীন সরদার ভেদরগঞ্জ (শরীয়াত পুর) প্রতিনিধি শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় প্যানেল চেয়ারম্যান, ট্যাগ অফিসার, ইউনিয়ন সচিব ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রত্যেক জেলেকে ৬ থেকে ১০ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ করেছেন উপকারভোগীরা। ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। সরেজমিনে ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরা দুই মাসের জন্য নিষিদ্ধ…
মনোহরদীতে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির ৩ বছর পূর্তি উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ রমজান) উপজেলার লেবুতলা ইউনিয়নের শেখেরগাঁও কুঠির ব্রিজ এলাকায় অবস্থিত দারুল উলূম তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দারুল উলূম তালিমুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা তালহা বিন ফখরুদ্দীনের সভাপতিত্বে এবং বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ-পরিচালক মাওলানা ইব্রাহীম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ-এর মনোহরদী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক আহমেদ প্রধান। এছাড়া বন্ধু…
উঠানে মাটি কাটতেই মিলল মানুষের অঙ্গের মতো মেটে আলু ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানুষের হাত-পায়ের আদলের মতো অদ্ভুত আকৃতির মেটে আলু পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শান্তিরাম ইউনিয়ন এর কালিয়ারছিড়া গ্রামে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। জানা যায়, বাড়ির উঠানে মাটি কাটার সময় কৃষক সাদ্দাম মিয়া কোদালে শক্ত কিছুতে আঘাত পান। পরে কৌতূহলবশত সেটি খুরে তুললে মাটি থেকে বেরিয়ে আসে ১৫ থেকে ২০ কেজি ওজনের একটি বড় মেটে আলু। আলুটির অস্বাভাবিক গঠন দেখে তিনি প্রথমে বিস্মিত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য, আলুটির কোনো অংশ মানুষের হাতের আঙুলের মতো, আবার কোনো…
সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, এলাকাবাসীর সড়ক অরোধ ও অগ্নিসংযোগ শিবলু – জিসান, নওগাঁ নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নামে এক কোচিং সেন্টারের শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন ও ইটভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর এবং একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন ধরিয়ে দেয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল…
মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের। কেরানীগঞ্জে সংবাদদাতা। মোঃ ইমরান হোসেন ইমু। ৩/৩/২০২৬/ইং তারিখ রোজ মঙ্গলবার। মাহে রমজানকে সামনে রেখে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কদমতলী এলাকায় তীব্র যানজট ও মানুষের হাঁটা-চলার ভোগান্তি নিরসনে অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এড. নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা জেলা। বিকেলে কদমতলী গোলচক্কর এলাকায় কদমতলী মোড় থেকে ঢাকা জেলা ডিবি অফিস পর্যন্ত সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, উল্টো পথে সিএনজি চলাচল বন্ধ এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট অপসারণের কাজ করা হয়। এ…
মনোহরদী বাজার-এ মোবাইল কোর্ট পরিচালনা, ৮ মামলায় ৫৫০০ টাকা জরিমানা মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল-জিহান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পৃথক ৮টি মামলায় অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া বাজার ও হোটেলে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার বিক্রি এবং রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির মাধ্যমে যানজট সৃষ্টির অভিযোগে…
মনিরামপুরে টমেটো তুলতে নিষেধ করায় কৃষকের বেগুন গাছ উপড়ে ফেললেন দুর্বৃত্তরা,আতংকে কৃষক। মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের কৃষক আজিবার রহমান ১৫শতক জমিতে টমেটো,বেগুন,পেয়াজ,মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন।গাছে টমেটোর বাম্পার ফলন হয়েছে।কিছু উচ্ছৃঙ্খল লোকেরা ক্ষেত থেকে প্রতিনিয়ত টমেটো চুরি করে। সোমবার বিকেলেও ক্ষেত থেকে টমেটো চুরি হয় কৃষক আজিবার সন্দেহ মূলক ভাবে সোমবার বিকালে তাদের অভিবাবকদের কাছে টমেটো চুরি না করার জন্যে নালিশ দেয়ার কারনে সোমবার রাতে দুর্বৃত্তরা কৃষক অাজিবারের ক্ষেত থেকে বেগুন গাছের চারা উঠায়ে সবজি ক্ষেতে ফেলে রেখেছে।কৃষক আজিবার রহমান বলেন আমার কারও সাথে কোন শত্রুতা নাই তবে আমার ভাই তালেব,কামরুল,রহিম,আরশাফদের…
যশোরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের পেছনে বসা মা নিহত যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারী সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা। মঙ্গলবার (৩ মার্চ) বেলা আনুমানিক দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহতের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের চালানো মোটরসাইকেলে করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি বালিবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের…
সিরাজগঞ্জে নদী-খাল শুকিয়ে বেকার হাজারো জেলে ও নৌ-শ্রমিক জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর শাখা নদীসহ বিভিন্ন নদী, খাল ও বিল শুকিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার নৌ-শ্রমিক ও জেলে। কোথাও নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর, আবার কোথাও বন্যার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পলি জমে নদী-নালা নালায় পরিণত হয়েছে। ফলে জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমজীবী মানুষ। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় স্থায়ী মৎস্যজীবীর সংখ্যা ২৬ হাজার ৮৭৩ জন। এছাড়া মৌসুমি মৎস্যজীবী রয়েছে আরও প্রায় ৪ থেকে ৫ হাজার। জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত…