Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»আমদানি বাড়লেও হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা
লিড নিউজ

আমদানি বাড়লেও হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা

March 11, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আমদানি বাড়লেও হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা,

ইব্রাহিম হোসেন হিলি দিনাজপুর প্রতিনিধি।

সরকার নির্ধারিত চাল আমদানির সময়সীমা ঘনিয়ে আসায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যটির আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা।
তবে বন্দরে চাল সরবরাহ বাড়লেও আমদানির সময়সীমা আর না বাড়ার আশঙ্কায় প্রভাব পড়েছে দামে।

মাত্র কয়েক দিনের ব্যবধানে হিলিতে সব ধরনের আমদানীকৃত চালের দাম কেজিতে ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বন্দরে আমদানীকৃত চিকন জাতের শম্পা কাটারি চাল কেজিপ্রতি ৬২-৬৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬৫-৬৬ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে স্বর্ণা জাতের মোটা চাল ৪৪ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বর্তমানে বন্দর দিয়ে চাল আমদানির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। আগে যেখানে দৈনিক ৪০-৫০ ট্রাক চাল আসত, এখন তা বেড়ে ৭০-১০০ ট্রাকে দাঁড়িয়েছে।

হিলি স্থলবন্দরে চাল কিনতে আসা পাইকাড় অনুপ বসাক জানান, চাল আমদানি অব্যাহত থাকায় দাম নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আজ ১০ মার্চের পর আমদানি বন্ধ হয়ে যাবে, এ খবরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দাম বাড়ায় মোকামগুলোয় চাহিদা কমে গেছে। আগে প্রতিদিন তিন-চার ট্রাক চাল সরবরাহ করলেও বর্তমানে অর্ডারের অভাবে তা সম্ভব হচ্ছে না।

আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশের বাজারে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার গত ১৮ জানুয়ারি আমদানির অনুমতি দেয়। তবে এ অনুমতির মেয়াদ আজ ১০ মার্চ পর্যন্ত নির্ধারিত রয়েছে। সময়সীমা না বাড়লে ভারত থেকে চাল আসা বন্ধ হয়ে যাবে। এ সুযোগে চালের দাম কেজিতে ৩-৪ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, আজ ১০ মার্চ পর্যন্ত চাল আমদানির সুযোগ রয়েছে। সময়সীমা শেষ হয়ে আসায় আমদানিকারকরা দ্রুত চাল খালাস করছেন। এখন পর্যন্ত মেয়াদ বাড়ানোর কোনো নির্দেশনা আসেনি। তবে মেয়াদ বাড়ানো হলে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। বাজার নিয়ন্ত্রণে সরকার ২৩২ জন আমদানিকারককে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 23, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
June 21, 2026

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026
June 19, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.