শরীয়তপুরে সেমাই কারখানায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা আল আমীন সরদার ভেদেরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ শরীয়তপুরের জাজিরা উপজেলাস্থ মনাই ছৈয়াল কান্দি এলাকায় অবস্থিত আর.এম ফুড প্রোডাক্টস (সেমাই কারখানা) এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন ও বিপণন এর কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট এর মাধ্যমে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ তৌহিদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর এবং মোবাইল কোর্টের সার্বিক সমন্বয়ে ছিলেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকতা, শরীয়তপুর। এছাড়াও সহায়তা প্রদান করেন জনাব লাইলী…
Author: News Desk
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কচুয়া প্রতিনিধিঃ মো:মুন্না শেখ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানির পর এ আদেশ দেন আদালত। অ্যাডভোকেট হাসানুল আলম আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী…
কুমারখালীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে কুমারখালী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। অনুষ্ঠানটি পরিচালনা করে কুমারখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ , কুষ্টিয়া…
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু মেশিন, ট্রলি ও ব্যাটারি জব্দ মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় ফসলি জমির টপসয়েল মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করা হয়। বৃহস্পতিবার(৫ মার্চ) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পৃথক দুটি স্থানে ভেক্যু মেশিন ব্যবহার করে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ পাওয়া যায়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা…
মুন্সীগঞ্জে অফিসের নির্ধারিত সময় মানা হচ্ছে না, ৩৬ মিনিট দেরিতে এলেন ভূমি কর্মকর্তা রাব্বি সরদার টঙ্গীবাড়ি মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সরকারি দপ্তরে নির্ধারিত সময়ে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে সম্প্রতি কড়া নির্দেশনা জারি করলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সরকারি অফিসে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানালেও মাঠপর্যায়ে তা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস খোলার নির্ধারিত সময় সকাল ৯টা হলেও ওই সময় অফিসে কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৯টা ৩৬ মিনিটে অফিসে এসে পৌঁছান…
পলাশে সড়কে চাঁদাবাজির অভিযোগ সিএনজি থেকে মাসিক ৫০০, সিরিয়ালের নামে গাড়ি প্রতি ২০ টাকা আদায়। নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া মোড় এলাকায় সড়কে চলাচলকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালকদের কাছ থেকে মাসিক ভিত্তিতে ৫০০ টাকা এবং অটোসহ অন্যান্য ছোট যানবাহন থেকে “সিরিয়াল” বা লাইনের নাম করে প্রতি গাড়ি থেকে ২০ টাকা করে আদায় করা হচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পারুলিয়া মোড় সংলগ্ন এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দেড় শতাধিক যানবাহন চলাচল করে। অভিযোগ রয়েছে, অনেক সিএনজির কাগজপত্র সঠিক না থাকায় চালকদের কাছ থেকে নেওয়া অর্থের একটি অংশ গোপনে একাধিক স্থানে…
কেরাণীগঞ্জ মডেল ফারিয়ার উদ্যোগে নেট জিরোতে ইফতার মাহফিল অনুষ্ঠিত। নিজস্ব সংবাদদাতাঃ ০৫।০৩।২৬ তারিখ শুক্রবার বিকাল ৫-০০ টায় কেরাণীগঞ্জের নেট জিরো রেস্টুরেন্টে মডেল ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য লায়ন সোবহান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সহ সভাপতি আঃ রাজ্জাক খান। সভায় সদস্যবৃন্দ তাদের সমস্যাবলী তুলে ধরেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্য শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
স্বর্ণ ব্যবসায়ীকে বিএনপি নেতার ‘মারধর’, দোকানে তালা কচুয়া প্রতিনিধি :মো:মুন্না শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে নিয়ে অপু কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহ-সম্পাদক মামুন শেখের বিরুদ্ধে। পাশাপাশি ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিল সংবলিত তালা লাগিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে বুধবার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন অপু কর্মকার। অপু কর্মকার সাইনবোর্ড বাজারের রুপশ্রী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী। ভুক্তভোগী অপু কর্মকার বলেন, “সাইনবোর্ড বাজারে প্রায় ৪০ বছর ধরে আমার স্বর্ণের ব্যবসা। বাজারে আমার আরও তিনটি দোকান ভাড়া দেওয়া আছে। কিন্তু মামুন নামে এক ব্যক্তি নির্বাচনের ১০ দিন…
মোঃ আশরাফ উজ্জ্বল ,কসবা উপজেলা প্রতিনিধি । বাংলাদেশ আজ এমন এক সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, যখন তার সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী। প্রায় ১৭ কোটির এই দেশে তরুণদের সংখ্যা বিশাল—যা অর্থনীতির ভাষায় “ডেমোগ্রাফিক ডিভিডেন্ড” হিসেবে পরিচিত। কিন্তু এই শক্তিকে যদি দক্ষতা, নৈতিকতা এবং কর্মদক্ষতার মাধ্যমে গড়ে তোলা না যায়, তাহলে এই সম্ভাবনাই একসময় অর্থনৈতিক ও সামাজিক সংকটে রূপ নিতে পারে। বর্তমান বিশ্বে উন্নত দেশগুলো তাদের তরুণ প্রজন্মকে কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখে না। তারা নাগরিক দায়িত্ববোধ, শৃঙ্খলা, ভাষাগত দক্ষতা এবং পেশাগত সক্ষমতা গড়ে তুলতে বিশেষ জাতীয় প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশের বাস্তবতায়ও এখন সময় এসেছে একটি নতুন জাতীয়…
নওগাঁয় চুরি করতে এসে গণপিটুনিতে চোরের মৃত্যু শিবলু – জিসান, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু সদনে চুরি করতে এসে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাহরির ভাত রান্নার উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত হুজুর রান্নাঘরে গেলে এক ব্যক্তিকে সন্দেহ জনক অবস্থায় দেখতে পান। ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে চিৎকার দিলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে উত্তেজিত জনতার হাতে তিনি…