সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাদিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের নয়াচালা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া খাতুন ওই গ্রামের সুমন হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়া খাতুনকে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূর মৃত্যু…
Author: News Desk
ঘাটাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল-এ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ। সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দীন সারোয়ার রিজভী, উপজেলা শিক্ষা অফিসার…
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি- ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘরে। বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শৈলকূপার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত…
প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্রাহ্মণবাড়িয়া জেলার ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি মোঃ আশরাফ উজ্জ্বল(কসবা উপজেলা প্রতিনিধি) ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বৈশল গ্ৰামের কৃতি সন্তান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার আপন ছোট ভাই , ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ,তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে কয়েকটি ডিগ্ৰী অর্জন করেন , এবং তিনি বিগত ১৭ বছর বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছায়ার মত হয়ে পাশে ছিলেন , বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর মেধা, সততা ও পেশাদার দক্ষতার কারণে তিনি ধীরে ধীরে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। জানা গেছে, ইঞ্জিনিয়ার সানি দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রে…
কালীগঞ্জ বাফার গুদামে আওয়ামী প্রেতাত্মা ভর করেছে: ইউরিয়া সার সরবরাহ না পেয়ে ২ জেলার হাজার হাজার কৃষকের মাঝে হাহাকার ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ বাফার গুদামে কথিত এক বিএনপি নেতা ও হ্যাণ্ডলিং ঠিকাদারের দাপট ও তার নিজ স্বার্থ হাসিলের কারণে ২ জেলায় ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলাররা ডিও করেও ইউরিয়া সার সরবরাহ না পাওয়ায় কৃষকদের মধ্যে বিক্রি করতে পারছেনা। ফলে ইরি বোরোর এ ভরা মৌসুমে ২ জেলার কৃষকরা ডিলারদের কাছ থেকে ইউরিয়া সার না পেয়ে তাদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। জানা যায়, কালীগঞ্জ বাফার গুদাম থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ১২৬ জন বিসিআইসি অনুমোদিত সার ডিলার তাদের অনুকূলে…
কচুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন সদস্য সচিব মো: মহিউদ্দিন শেখ কচুয়া প্রতিনিধি :মো:মুন্না শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে দেশবাসীসহ কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহিউদ্দিন শেখ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সাম্যের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। মো: মহিউদ্দিন শেখ আরও বলেন, কচুয়া উপজেলার সার্বিক উন্নয়ন…
ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দীন মীর এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খানসহ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল ও ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসী নীতির ফলে বিশ্ব…
মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মোঃ এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৪ মার্চ) উপজেলার মনোহরদী সরকারি হাসপাতালের সামনে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও মক্কা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ। অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা…
দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ ব্যবসায়ী আটক দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় অবস্থান নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয়…
ভেজালের বিরুদ্ধে চকবাজারে র্যাবের মোবাইল কোর্ট পরিচালনা ৪ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা একজনকে কারাদন্ড প্রদান কামরুল হাসান পলাশ সিটি রিপোর্টার পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ০৪ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন কামালবাগ এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সার্বিক সহায়তায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ জুবায়ের এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক জনাব আলী আকবর সোহেল’দ্বয়ের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনুমতিবিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে…