গাজীপুরের রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুরের আরপি গেট এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং তার কার্যক্রমে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। যৌথ বাহিনীর এই অভিযানের পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
