Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»কাজিরহাটে হাত বাড়ালেই ইয়াবা, প্রকাশ্যে জুয়ার আসর
লিড নিউজ

কাজিরহাটে হাত বাড়ালেই ইয়াবা, প্রকাশ্যে জুয়ার আসর

March 12, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাজিরহাটে হাত বাড়ালেই ইয়াবা, প্রকাশ্যে জুয়ার আসর

মোঃ সৌরভ হোসেন (মেহেন্দিগঞ্জ)

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ও জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামগুলোতে প্রকাশ্যে বসছে জুয়ার আড্ডা, আর হাত বাড়ালেই মিলছে মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এতে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লতা ইউনিয়নের চর সন্তোষপুর এলাকায় সাবেক ইউপি সদস্য রাব্বির মাছের ঘের সংলগ্ন বাগান, পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা, উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সরদার বাড়ি, জোড়া ব্রিজ চিলমারি, বিদ্যানন্দপুর ৯ নম্বর ওয়ার্ডের ইটভাটার সংলগ্ন এলাকা, ভাসানচর, আন্দারমানিক, আদর্শ নগর ইউনিয়নসহ বিভিন্ন নির্জন স্থানে নিয়মিত বসছে জুয়ার আসর।
অভিযোগ রয়েছে, এসব জুয়ার আসরে প্রতিদিন কয়েক লাখ টাকার লেনদেন হয়। জুয়ার নেশায় পড়ে অনেক নিম্নবিত্ত মানুষ সর্বস্বান্ত হয়ে পড়ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের পরিবার ও সামাজিক জীবনে।
অন্যদিকে এলাকায় মাদক ব্যবসায়ীরা গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন অলিগলিতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের একটি বড় অংশ এই মরণনেশার জালে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এখন সন্তানদের বাইরে পাঠাতে ভয় লাগে। এলাকায় মাদকসেবীদের আড্ডা দিন দিন বাড়ছে। অনেক সময় পুলিশকে জানালেও তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখা যায় না।”
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এলাকাবাসীর দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা নিয়ে কাজিরহাট থেকে মাদক ও জুয়ার এই ভয়াবহ বিস্তার বন্ধ করা হোক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 23, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
June 21, 2026

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026
June 19, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.