নরসিংদীর মাধবদীতে সফিক সাইজিং মিলসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
আর এ লায়ন সরকার,নরসিংদী।
নরসিংদীর মাধবদীতে সফিক সাইজিং মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে নিরলসভাবে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
