Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
লিড নিউজ

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

March 7, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

শিবলু – জিসান, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও ২ বছরের কন্যা সন্তানকে এক ব্যক্তি নিজে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। প্রথমে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাত করে হত্যার পর ওই ব্যক্তি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম রাজ সরকার জয় (৩৫)। তিনি বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে। তাঁর স্ত্রীর নাম দৃষ্টি সরকার ও জেনি সরকার।

আত্রাই থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে রাজ সরকার, তাঁর স্ত্রী ও দুই বছরের মেয়ে জেনি সকার ঘুমায়ে পড়ে। রাতের কোনো এক সময় রাজ সরকার তাঁর স্ত্রী ও মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আত্মহত্যা করে। পরে রাজ নিজেই নিজের গলায় ছুরি চালায়। সকালে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে দেখে ঘরের বিছানায় স্ত্রী ও সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এবং ঘরের মেঝেতে রাজ সরকার আহত অবস্থায় পড়ে আছে। পরে রাজ সরকারকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রাজ সরকারের প্রতিবেশি আনন্দ কুমার বলেন, রাতে তাঁদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা গেছিল। সকালে রাজদের ঘরের দরজা বন্ধ দেখা যায়। তখন সন্দেহ হলে তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা যায়, জয়ের স্ত্রী ও সন্তানের লাশ পড়ে আছে। আর গলায় কাটা অবস্থায় রাজ তখনও বেঁচে আছে। তাঁকে উদ্ধার উপজেলা হাসপাতালে নেওয়া হলে পরে তাঁরও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, রাজ সরকার একজন মাদকাসক্ত এবং তাঁর মানসিক সমস্যাও ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাজ প্রথমে তাঁর স্ত্রী সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তিনি নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 15, 2026

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026
April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026
April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026
সর্বশেষ
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.