কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত মিয়া চান্দ শাহ (রহঃ) এর স্মরণে ইসলামি জলসা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোঃ ওয়াহিদ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের কার্যকরী সদস্য এডঃ আশিকুজ্জামান নজরুলের সভাপতিত্বে ,এই
ইসলামি জলসা অনুষ্ঠিত হয়েছে এ সময় হাজার হাজার, ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত হয়েছিলেন
৩৬০ আউলিয়ার অন্যতম এই মাজার শরীফে মুরিদ ও ভক্তরা একত্রিত হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগীতে মগ্ন
মহান অলি হযরত মিয়া চান্দ শাহ্ (রঃ) এর পবিত্র মাজার শরীফে প্রতি বছর ফাল্গুন মাসের ২০ তারিখ ঐতিহ্যবাহী ওরশ মোবারক অনুষ্ঠিত হয় ।
এই ইসলাম প্রচারকের মাজার প্রাঙ্গণে ভক্তরা মোমবাতি, আগর ও বিভিন্ন মানত নিয়ে আসেন। তবে এলাকাবাসীর কাছে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার একটি স্থান। এইসময় উপস্থিত ছিলেন
তোফাজ্জল হোসেন খাঁন দীলিপ সাবেক মেয়র কটিয়াদী পৌরসভা ও সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি। মোঃ রিয়াজুল ইসলাম সেবক এপিপি জজ কোর্ট কিশোরগঞ্জ ও সভাপতি,চান্দপু ইউনিয়ন বিএনপি।
আলহাজ্ব মোস্তফা সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, এই মাহফিলের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ ফারুকী সহ আরো অনেকেই
