ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। একদিন আগেই দেশটিতে প্রথমবারের মতো সংক্রমণ ছিল ৪ লাখের বেশি। একদিনের ব্যবধানে এই সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার। তবে এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৬৮৯ জন। যা একদিন আগের চেয়ে সামান্য বেশি। একদিন আগেই দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ৯৯৩ এবং মারা গেছে ৩ হাজার ৫২৩ জন। এদিকে শনিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত মাসে জাতির উদ্দেশে এক ভাষণে মোদি বলেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশটিতে ঝড়ের মতো আঘাত করেছে। এখন পর্যন্ত…
Author: jatvadmin
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা আজ রোববার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে। ভোট গণনার প্রায় তিন ঘণ্টা পর দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল এগিয়ে আছে। এবিপি আনন্দ লাইভের খবর অনুযায়ী, বেলা ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৯৪টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৯৫টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৩টি আসনে। তবে ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি’র খবর অনুযায়ী, ১৮৬টি আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে রয়েছে ১০৩টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর…
বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মে থেকে বর্তমানে অতি ঝুকি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা দুইজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও উপজেলার দড়িকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের কবির হোসেন এবং আমির। আহতদের মধ্যে আল আমিনের নাম জানা গেছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে দড়িকান্দী এলাকায় পিকআপ ভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠছিল একটি পিকআপ। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই কবির ও আমির নিহত হন। দুর্ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জেলা ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুল করিমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সহিংসতার ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নিয়াজুল করিম ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবং জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসাবিষয়ক সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি…
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারতসহ চারটি দেশের কৌশলগত অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড নিয়ে চীন তার উদ্বেগের কথা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বাইরের শক্তির এমন ‘সামরিক জোটের’ বিরুদ্ধে বাংলাদেশকে পাশে পেতে চায় চীন। তবে চীনের প্রস্তাবে বাংলাদেশ কোনো সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বৃহস্পতিবার জানিয়েছেন, চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি ঢাকা সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোয়াড নিয়ে বেইজিংয়ের অস্বস্তির কথা জানান। সেই সঙ্গে এ অঞ্চলে কোয়াড যাতে আধিপত্য বিস্তার করতে না পারে, সে জন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়েও বেইজিংয়ের প্রত্যাশা তুলে ধরা হয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সব কর্মীরা করোনামুক্ত হয়েছেন। শনিবার (১ মে) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খালেদা জিয়ার বাসায় মোট নয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে আগে ৫ জনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ ৪ জন পজিটিভ ছিলেন। শুক্রবার সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বাসায় এখন আর কারও করোনা পজিটিভ নেই। তবে খালেদা জিয়ার করোনা রিপোর্টের বিষয়ে চিকিৎসকরা জানাবেন বলে জানান শায়রুল। বুধবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.…
গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ ছাড়া আগামী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবেন বলেও ঘোষণা দেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানায় সংগঠনটি। তাঁরা বলছেন, সবকিছু চালু রেখে গণপরিবহন বন্ধ রাখায় ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়েছেন। অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী সংবাদ সম্মেলনে বলেন, দেশের সড়কপথের পরিবহনগুলোতে প্রতিদিন ৫০ লাখ পরিবহনশ্রমিক কাজ করেন। স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউন শিথিল করায় গার্মেন্টস, শপিং মল, কাঁচাবাজার, অফিস–আদালত…
করোনার (কোভিড-১৯) সংক্রমণ ঊর্ধ্বমুখী ভারতে। দেশটিতে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। শুক্রবার এদিনে (২৪ ঘণ্টায়) আগের সব রেকর্ড ভেঙে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয় সর্বোচ্চ ৪ লাখ ২ হাজার ১১০ জন, যা এর আগে আর হয়নি। এ দিন করোনায় মারা যায় ৩ হাজার ৫২২ জন। এমন পরিস্থিতিতে ভারত থেকে আমেরিকায় যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন। যে বিধিনিষেধ আগামী ৪ মে থেকে কার্যকর হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষাবিদরা সেই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। ভারতে ‘অত্যাধিক’ করোনা সংক্রমণ ও একাধিক করোনা ভ্যারিয়েন্টের কারণে শুক্রবার ভারত থেকে আমেরিকায় আসার ওপর বিধিনিষেধের ঘোষণা করে বাইডেন প্রশাসন। তবে আমেরিকার…
করোনা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারী শ্রমিকরা। অনেকে কাজ হারিয়েছেন। অনেকের মজুরি ও কাজ দুইই কমে গেছে। ফলে অনাহার-অর্ধাহারে অনিরাপত্তায় কাটছে তাদের জীবন। অনেকে আবার করোনাকালীন সময়ে লকডাউন বা কঠোর বিধিনিষেধের মধ্যেও কাজ করছেন ঠিকই, কিন্তু কোনো কারণে অধিকারবঞ্চিত হলে প্রতিকারের সুযোগ পাচ্ছেন না। পুরুষ শ্রমিকদের কাজে রাখলেও নারীদের বাদ দিচ্ছেন। মজুরির ক্ষেত্রেও পুরুষ শ্রমিককে ৪০০ টাকা দিলেও নারী শ্রমিককে দেন ৩০০ টাকা বা কিছু ক্ষেত্রে তার চেয়েও কম। পরিবারের কথা ভেবে বৈষম্য মেনে নিয়েই কাজ করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে অর্থাত্ আনুষ্ঠানিক খাতে নারী-পুরুষের বেতন বৈষম্য অনেকটা কম হলেও অনানুষ্ঠানিক খাতে বেতন বা মজুরি বৈষম্য এখনো অনেক…