Author: jatvadmin

‘ফুটবল এই কারণেই সুন্দর। আজ আমি ধন্যবাদ জানাতে চাই লিগ কর্তৃপক্ষকে, লেস্টার সিটি ও ক্রিস্ট্রাল প্যালেসের সব ফুটবলারদের। আমাকে খেলার মাঝপথে ইফতারি করার সুযোগ করে দেওয়ার জন্য। কথাগুলো নিজের টুইটারে লিখেছিলেন ২০ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার ফোফানা, যার ধর্ম ইসলাম। একই ম্যাচে দু’দলের মুসলিম ফুটবলার ফোফানা এবং সেনেগালের ডিফেন্ডার চিকু কাওয়াতেকে ইফতারির সুযোগ করে দিতে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন লেস্টার সিটি ও ক্রিস্ট্রাল প্যালেসের ফুটবলাররা। সেই পরিকল্পনা অনুযায়ী ম্যাচের ৩০ দশমিক ১৫ সেকেন্ডে হঠাৎ করেই খেলা বন্ধ করে মাঠে দাঁড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কারণ তখন তাদের দুই সতীর্থের ইফতারির সময় হয়ে গিয়েছে। দুই দলের দুই ফুটবলার ফোফানাও ও চিকু…

Read More

অর্থ আয়ের নতুন সুযোগ আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিষয়বস্তু বা কন্টেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিতে নতুন এই ফিচার তৈরি করবে ফেসবুক। ইনস্টাগ্রামেও এমন সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার সামাজিকমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এমন তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের নতুন ফিচারের একটি মার্কেটপ্লেসের মতো। এর মধ্য দিয়ে কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে জোট বাঁধতে পারবে ব্র্যান্ডগুলো। ইনস্টাগ্রামে আগে থেকে স্পনসরড কনটেন্ট আছে। তবে নতুন মার্কেটপ্লেস ফিচারটির মাধ্যমে ব্র্যান্ডগুলোকে উদয়ীমান নির্মাতাদের খুঁজে পেতে সহায়তা করা হবে। জাকারবার্গের সঙ্গে সরাসরি সম্প্রচারে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি বলেন, আমরা ব্র্যান্ডগুলোকে এমন কনটেন্ট নির্মাতা খুঁজে পেতে সহযোগিতা করতে চাই, যাদের সঙ্গে তাদের কাজের মিল রয়েছে।…

Read More

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামের ছয়তলা ভবনের নিচতলার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আশিকুর রহমান (৩২) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ছয়জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান আশিকুর। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. পার্থ শংকর পাল জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে ছিলেন আশিকুর। তাঁর স্ত্রী ইশরাত জাহান মুনা (২৮) এখনো লাইফ সাপোর্টে। আশিকুর রহমানের বাহ্যিক কোনো দগ্ধ ছিল না। তাঁর শ্বাসনালী পুড়ে গিয়েছিল।…

Read More

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটির বিপরীত পাশে ‘এমটি ইরাবতী ১’ নামের অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে একজন টেন্ডল ও একজন লস্কর মারা গেছেন। এ সময় জাহাজের শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) দগ্ধ হন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস। তিনি বলেন, নদীতে অপেক্ষমাণ ক্রুড অয়েল ট্যাংকারে সকাল আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হয়নি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে…

Read More

ভারতে করোনায় মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই । বাড়ছে সংক্রমণও। পরপর দুইদিন মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। রেকর্ড আছে শনাক্তেরও। গত ২৪ ঘণ্টার হিসেবে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে এনডিটিভি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতজুড়ে এক দিনে অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হযেছে ৩ হাজার ৬৪৫ জনের। এই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৭৩ জন রোগী। আগের দিন মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ভারতে এক দিনে ৩ হাজার ৩০৬ জন করোনায় মারা যান। করোনায় ভারতজুড়ে সবমিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। শনাক্ত দাঁড়িয়েছে এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩০ জনে। ভারতে এই ভাইরাসে সবচেয়ে…

Read More

সরকার ঘোষিত বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ছে। এই সময়েও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে। লেনদেন পরবর্তী অন্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে দুপুর আড়াইটা পর্যন্ত। এই নির্দেশনা ৫ মে পর্যন্ত বহাল থাকবে। বুধবার (২৮ এপ্রিল) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিধি-নিষেধ চলাকালে ব্যাংকের স্থানীয় শাখাসহ সব অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা…

Read More

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার থাকাকালীন সময়ে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন তিনি। এদিকে, গত সপ্তাহে গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় তুমুল সমালোচনা। এ ঘটনায় ডা. শাহীনুর আলমকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। জানা যায়, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন ডা. শাহীনুর আলম সুমন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার নতুন প্রজাতি বি.ওয়ান.৬১৭ প্রথম সন্ধান পাওয়া যায় ভারতে। এই ধরণ মিলেছে জিআইএসএআইডি-এর ডাটাবেসের আরও ১৭টি দেশে। মহামারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে। ক্রমশ চরিত্র পাল্টানো এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যেতেই হবে। ভারতে সবচেয়ে বেশি হারে সংক্রমণ ছড়াচ্ছে এই প্রজাতির মাধ্যমেই। বাকি প্রজাতিগুলিও চরিত্র পাল্টাবে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে সচেতন না হলে সামনে ঘোরতর বিপদ অপেক্ষা করছে। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ভারতে ৩ লাখ ৬২ হাজারের বেশি আক্রান্ত ও তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Read More

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বয়কট করে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের হাসান চত্বর এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় চলমান লকডাউনে মোটরগাড়ি খুলে দেয়ার দাবি জানান তারা। এর আগে শহরের চাঁদমারী মাঠে লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করার জন্য তালিকাভুক্ত ৩০০ জন পরিবহনশ্রমিককে খাদ্য সহায়তা নেয়ার জন্য আসতে বলে জেলা প্রশাসন। শ্রমিকরা ওই মাঠে এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা খাদ্য সহায়তা নেবেন না বলে জানিয়ে দেন তারা। এ সময় খাদ্য সহায়তার নামে নামমাত্র কিছু সামগ্রী দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। পরে তা বয়কট করে…

Read More

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ল। লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী…

Read More