অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি না পেয়ে মায়ের মরদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যাচ্ছেন অসহায় সন্তান এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ এপ্রিল) ভারতের অন্ধ্রপ্রদেশের কুলম জেলায়। ইয়াহু নিউজ জানিয়েছে, ওই নারীর নাম জি চেনচু (৫০)। অসুস্থ অবস্থায় তাকে অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার নীলামনি দুর্গ হাসপাতালে নিয়ে যান তার সন্তানেরা। করোনা টেস্টের ফলাফল আসার আগেই মারা যান তিনি। এরপর সেই মায়ের মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন না পেয়ে মোটরসাইকেলে করেই সৎকারের উদ্দেশ্যে রওনা হয়ে যান তার দুই ছেলে।তবে কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ওই নারীর মরদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে…
Author: jatvadmin
রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান। তীব্র অভিমান আর ক্ষোভে ঠাসা মোসারাত জাহান মুনিয়ার ছয় ডায়েরি। পাতায় পাতায় লিখে রেখেছেন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাবলী। সায়েম সোবহানের সঙ্গে কিভাবে পরিচয়, পরিচয় থেকে প্রণয় এবং সবশেষে করুণ পরিণতির কারণও লিখে গেছেন। লাশ উদ্ধারের পর পুলিশ মুনিয়ার বাসা থেকে ছয়টি ডায়েরি উদ্ধার করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, ছয়টি ডায়েরি উদ্ধার করা হয়েছে। আমরা এগুলো যাচাই-বাছাই করছি। এখানে অনেক কিছু লেখা রয়েছে। মামলার তদন্তে এগুলো কাজে…
বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও কাজী সেতারা বেগম দম্পতির তিন সন্তান। বড় ছেলে আশিকুর রহমান। মেজ মেয়ে নুসরাত জাহান ও ছোট মেয়ে মুশারাত জাহান মুনিয়া। কুমিল্লা নগরীর উজির পুকুরপাড়স্থ মুনিয়াদের সেতারা সদন বাসায় মঙ্গলবার সকালে দেখা গেল সুনসান নীরবতা। শুধু মাত্র মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ ও তার স্ত্রী বাসায়। সারা রাত কান্নার কারণে তাদের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। সাংবাদিক পরিচয় পেয়েই মুনিয়ার বড় ভাই সবুজ জানতে চান ভাই, আমার বোনের হত্যার বিচার পাব কি না। আমার আত্মপ্রত্যয়ী বোন কখনো আত্মহত্যা করতে পারে না। মুশারাত জাহান মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান জানান, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।…
মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। রাজধানীর গুলশানে লাখ টাকার ভাড়া বাসায় একাই থাকতেন ২১ বছরের এ তরুণী। ঘটনার পর মুনিয়ার সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। অভিযোগের আঙ্গুলও তার দিকে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ঘটনার পরই দেশ ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আনভীর দেশেই আছেন। তবে তিনি কোথায় আছেন- তা নিয়ে ধোঁয়াশা…
দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, শারিরীক অবস্থা বিবেচনায় তাকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। এর আগে বেগম জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল। নানা পরীক্ষার সুবিধার্থেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয় বিএনপি চেয়ারপারসনের। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিভিন্ন পরীক্ষার সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন…
প্রাণঘাতী করোনাভাইরাসে বেসামাল ভারত। বিশ্বের সব রেকর্ড ভেঙে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত ও হাজারও মানুষ মারা যাচ্ছে দেশটিতে। গত কয়েকদিনে টানা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা ভয়াবহ এই পরিস্থিতিতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা। প্রতিদিন শত শত মানুষের মৃত্যুতে রাজধানী দিল্লি এখন এক আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। রাজধানী দিল্লির অবস্থা এতটাই সঙ্গীন যে খোলা মাঠ, পার্ক-এমনকি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও অস্থায়ী শ্মশান তৈরির ব্যবস্থা করা হচ্ছে। কারণ যেসব সরকারি শ্মশান দিল্লিতে রয়েছে, তারা আর চাপ নিতে পারছে না। দিল্লির সারাই…
করোনাভাইরাস (কোাভিড-১৯) পরিস্থিতিতে দেশের অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফা প্রণোদন প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ৩০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। মঙ্গলবার (২৭ এপ্রিল) এসএমই ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে। ঋণ বিতরণে নীতিমালা ও নির্দেশিকা এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সভায় এটি অনুমোদন হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এসএমই ফাউন্ডেশন জানায়, চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা এবং আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বিতরণ করা হবে। এই লক্ষ্যে ইতিমধ্যেই ১১টি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে…
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৮টা ২১ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানীর…
ভারতে একটি অ্যাম্বুল্যান্সে গাদাগাদি করেই তোলা হয় ২২টি লাশ । ভারতের প্রতিদিন এত এত মানুষের মৃত্যু হচ্ছে করোনায় যে তার বহন করার পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স নেই। এদিকে হাসপাতালের মর্গের বাইরে রাখা আছে অ্যাম্বুল্যান্স। তাতে কোভিডে মৃতদের লাশ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তবু গাদাগাদি করেই একটি অ্যাম্বুল্যান্সে তোলা হয়েছে ২২টি লাশ। একটির উপর একাধিক বস্তাবন্দি লাশ চাপানো রয়েছে সেই গাড়িতে। এই ভয়াবহ চিত্র দেখা গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বীড জেলার অম্বেজোগাইয়ে। সেখানকার স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিক্যাল কলেজের ঘটনা এটি। স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ এভাবে তোলার সময় সেখানে উপস্থিত ছিল পুলিশ। অভিযোগ, মৃত রোগীর আত্মীয়রা অ্যাম্বুল্যান্সে লাশ…
ঢাকার নবাবগঞ্জে বান্দুরা বাজার বাস কাউন্টারে রাখা বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।