Author: jatvadmin

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ ব্যাংকের শাখায় গিয়ে লেনদেন করার পরিবর্তে ফিনটেক ভিত্তিক লেনদেনে স্বাচ্ছন্দ বোধ করছে। ফলে টানা চতুর্থ মাস ফেব্রুয়ারিতেও অনলাইন ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ আট হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার ৪৭৭ কোটি তিন লাখ টাকা। ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ আট হাজার কোটি টাকা অতিক্রম করে ২০২০ সালের নভেম্বর মাসে। ওই মাসে লেনদেনের পরিমাণ দাঁড়ায় আট হাজার ১৮৮ কোটি নয় লাখ টাকা। তার আগের মাস অক্টোবরে লেনদেন হয়েছিল ছয় হাজার ২৮৬ কোটি সাত লাখ টাকা। গেলো বছরের ডিসেম্বরে লেনদেনের পরিমাণ দাঁড়ায় আট হাজার ৯২…

Read More

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চালু হওয়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মৃত্যু কমে দাঁড়িয়েছে দুই জনে। সোমবার (২৬ এপ্রিল) হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকাল (রোববার) ১৪৫ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ৯৭ জন রোগী আইসিইউতে রয়েছে। গতকাল মৃত্যু হয়েছে দুইজনের। মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের দেশে করোনা অনেকটাই স্ট্যাবল হয়েছে। আশা করছি, আগামী দিনে আমাদের সক্ষমতার হারও অনেকটা বৃদ্ধি পাবে।’ নাসির উদ্দিন বলেন, ‘এ পর্যন্ত এই হাসপাতালে ৭২৬ জন করোনা টেস্ট করেছে। গত সাত দিনে আটজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই রোগীগুলো অনেক কঠিন অবস্থায়…

Read More

সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ২বিঘা জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শেষ সম্বল জমির ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গরীব কৃষক পরিবার। সন্দেহের তীর এলাকার মাদকাসক্ত তরুনদের দিকে। রোববার দিবাগত রাতে আশুলিয়ার  ইয়ারপুর ইউনিয়ন দিয়াখালি বটতলা এলাকার কৃষক সিরাজুল ইসলামের জমির ধান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত  অভিযোগ করেছেন  বলে জানান ক্ষতিগ্রস্ত  কৃষক। স্থানীয়রা জানান, আমাদের গ্রামের কৃষক সিরাজুল ইসলাম সে তার প্রায় ২বিঘা জমির ধান কেটে রেখে দিয়েছিলো মাড়াই করার জন্য। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কাহারা ওই ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁঁটে এসে পানি…

Read More

খুলনা থেকে মোংলা ব্রডগেজ রেললাইন ও অন্যান্য স্থাপনা নির্মাণ ব্যয় ১ হাজার ৭২১ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৪ হাজার ৩২৯ কোটি টাকা। ধাপে ধাপে প্রকল্পের মোট ব্যয় বাড়ছে ২ হাজার ৬০৮ কোটি টাকা। শুধু ব্যয় নয়, সপ্তম বারের মতো সময়ও বাড়ছে এ প্রকল্পের। এই রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য মোংলা সমুদ্র বন্দরকে দেশের বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা এবং রেলপথে আঞ্চলিক যোগাযোগ স্থাপন করা। বাংলাদেশ রেলপথ সূত্র জানায়, সম্ভাব্যতা যাচাইসহ খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় এই ব্যয় বাড়ছে। সংশোধিত প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করেছে রেলওয়ে। সংশোধিত ডিপিপিতে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার…

Read More

শেরপুরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বোরো ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষান ও কৃষানীরা।  মাঠে মাঠে চলছে এখন বোরো ধান কাটাও মাড়াই কাজের ধূম । ফলন ভাল হওয়ায় কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। জানা গেছে, গত আমন  মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের অপুরনীয় ক্ষতি সাধিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে,গত আমন মৌসুমে জেলাসদরসহ ৫টি উপজেলায় ৯২হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন ধান রোপনের  লক্ষমাত্রা নির্ধারন করা হয়।  এ লক্ষমাত্রা অর্জিত ও হয়।  কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। জেলা কৃষি…

Read More

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল। করোনা মহামারীতে এবার ভিন্ন আঙ্গিকে আয়োজিত হয় এই প্রতীক্ষিত অনুষ্ঠান। এক নজরে জেনে নেওয়া যাক ৯৩তম অস্কারে যারা ইতিহাসের পাতায় নাম লেখালেন যারা। সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড) সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার) সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড) সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ) সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি) সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ) সেরা এনিমেটেড সিনেমা: সোল সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট সিনেমাটোগ্রাফি: মাঙ্ক সম্পাদনা: সাউন্ড অব…

Read More

দ্বিতীয় স্বামীর সঙ্গে আর থাকছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি নিজেই এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন। জানা গেছে, স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও ন্যান্সি আলাদা থাকলেও তাদের যোগাযোগ হয়। এছাড়া তাদের এখনও বিচ্ছেদ হয়নি। এই গায়িকা লিখেছেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলব না- আমরা আজীবন বন্ধু থেকে যাব। ন্যান্সি আরও লিখেন, ‘কিছু বৈরি সম্পর্ক তৈরি…

Read More

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে। ভারতে একদিনে ২ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। দৈনিক শনাক্ত ও মৃত্যুতে এটিই সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১২৩ এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩। সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। দেশটির সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হলো- মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও রোববার রেকর্ড সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যটিতে। মৃত্যু হয়েছে ৫৭…

Read More

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টার পরেই আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি। রবিবার মধ্যরাতে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। আহ্বায়ক কমিটিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব করা হয়। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এবং মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমানকে সদস্য করা হয়। ফেসবুকে বলা হয়, ‘চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। এই তিন সদস্যের আহ্বায়কগণ অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।…

Read More

ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে আসা ১০ রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল থেকে রবিবার দুপুরের মধ্যে তারা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। হাসপাতালের রেজিস্টারে দেওয়া এসব রোগীর নাম-ঠিকানা সঠিক থাকলে দ্রুতই তাদের খুঁজে বের করা সম্ভব হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। করোনা ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র নার্স লাবনী বিশ্বাস বলেন, ভারত থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসা ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার সকাল ১১টার দিকে ভারতফেরৎ কিছু রোগী ভর্তি হন। রবিবারও কিছু রোগী আসে। সবমিলিয়ে ১০ করোনা রোগী হাসপাতালে আসে। তাদের হাসপাতালের তৃতীয় তলার করোনা ওয়ার্ডে…

Read More