Author: jatvadmin

চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি বাংলাদেশ সফরে আসছেন। একদিনের সফরে আগামী ২৭ এপ্রিল (মঙ্গলবার) সকালে তিনি ঢাকায় পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ সফরে ওয়েই ফেঙ্গি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে। ভ্যাকসিন ইস্যু ছাড়াও চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। সফরের আগমুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

Read More

ভারতে করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। অক্সিজেন না পেয়ে ইতিমধ্য়েই মারা গেছেন অনেকে। ভারতের বহু হাসপাতালে অক্সিজেনের সংকট শুরু হয়েছে। করোনা পরিস্থিতির ভয়াবহতা গড়িয়েছে দেশটির হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ ‘IndiaNeedsOxygen’। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তানের জনগণ। ভারতকে অক্সিজেনের জোগান দিতে ইচ্ছুক তারা। ‘IndiaNeedsOxygen’ হ্যাশট্যাগ পাকিস্তানে রীতিমতো ট্রেন্ডিং। অনেক পাকিস্তানি নাগরিক ভারতকে অক্সিজেন পাঠানোর অনুরোধ জানিয়ে পাকিস্তানের সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন। এর পাশাপাশি অন্যান্য জরুরি সরঞ্জাম পাঠানোর অনুরোধও করা হয়েছে। অনেকেই টুইটারে সরাসরি লিখেছেন, এই সময় রাজনৈতিক বিরোধ সরিয়ে রেখে ভারতকে সাহায্য করা উচিত পাকিস্তানের। অনেকে আবার লিখেছেন,…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২৬৯৭ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

চলমান সর্বাত্মক বিধিনিষেধের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিধিনিষেধ শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তার…

Read More

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই দেশটিতে ভাঙছে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এরই মধ্যে দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে। শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর বলেন, সরকারিভাবে আমাদের এখানে বিকাল ৫টার দিকে ৩.৫ মেট্রিক টন অক্সিজেন আসার কথা ছিলো। কিন্তু মাঝরাত পেরিয়ে গেলেও অক্সিজেন হাসপাতালে এসে পৌঁছায়নি। এর মধ্যেই ২৫ জন রোগী অক্সিজেন না পেয়ে মারা যায়।

Read More

রোববার (২৫ এপ্রিল) থেকে বাহরাইন ও কুয়েত ফ্লাইট চালু হচ্ছে। বৃহস্পতিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ফ্লাইট চালুর অনুমতি দিতে সুপারিশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সভায় বলা হয়, বাহরাইন ও কুয়েত থেকে ছুটিতে দেশে আসা উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মী আটকা পড়েছেন। তাদের ভিসার মেয়াদও শেষ হওয়ার আশঙ্কা আছে। তাই তাদের কাজে ফেরাতে ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন ঘোষনা করে করে। এই লকডাউনে আন্তর্জাতিক ও…

Read More

ভারতে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাধানম গ্রেব্রেয়াসিয়াস। তিনি বলেন, ভারতে আবারও করোনা সংক্রমণে তিনি উদ্বিগ্ন। ভারতের এই পরিস্থিতিই বিধ্বংসী পূর্বাভাস দিচ্ছে যে ভাইরাস কী করতে পারে। অর্থাৎ ভারতে ক্রমাগত যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ তা রীতিমতো ভয়ানক আকার নিতে চলেছে বলেই মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। এরই পাশাপাশি তিনি শুক্রবার বলেন, “বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। টিকাকরণ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও।” সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস

Read More

জাপানে ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের চতুর্থ ঢেউ। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজধানী টোকিওসহ চার প্রদেশে আবারও লকডাউন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হল। শুক্রবার এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বাকি তিন প্রদেশ হল ওসাকা, হিয়োগো এবং কিয়োটো। ২৫ এপ্রিল থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১১ মে পর্যন্ত। বিবৃতিতে ইয়োশিহিদে সুগা বলেন, করোনার চতুর্থ ঢেউ জাপানে মারাত্মকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে আক্রান্তের দিক থেকে রাজধানী টোকিওকে ছাড়িয়ে গেছে ওসাকা। লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। খাবারের দোকান খোলা থাকলেও তা বন্ধ করতে হবে রাত…

Read More

রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে আহত উমামা বেগম কনক (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন শনিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর স্বামীর নাম ওমর ফারুক। তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন কনক। নিহতের বড় বোন রুমা জানান, কনকের স্বামী ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিলেন। দেশে আসার পর তিনি কিছুই করতেন না। এনিয়েই স্বামী-স্ত্রীর…

Read More

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক বর্তমানে রিমান্ডে আছেন। গত ২২ এপ্রিল তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। এতে তারা দাবি করেছে, বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন মামুনুল হক এবং তাতে সহায়তা দিয়েছিল বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও পাকিস্তান। প্রতিবেদনটি করেছেন দীপাঞ্জন রায় চৌধুরী। প্রতিবেদনটিতে বলা হয়, সুবর্ণজয়ন্তী ঘিরে হেফাজত যে সহিংসতা চালিয়েছে, তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শলাপরামর্শের ভিত্তিতেই হয়েছে। আর তহবিল এসেছে পাকিস্তান থেকে। আফগানিস্তানে (তালেবানদের পক্ষ হয়ে) যুদ্ধ করা বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদিদের সঙ্গেও মামুনুলের যোগাযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুনুলই এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয়…

Read More