গাজীপুরের কালিয়াকৈরে সরকারি শালবন দখলের হিড়িক পড়েছে। ক্ষমতাসীন কিছু অসাধু ভূমি দস্যু ও দালালদের হাত ধরে দখল হচ্ছে শালবনের মহা মূল্যবান জমি। বিভিন্ন সময় বন দখলবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করেও থামানো যাচ্ছেনা বন দখল। স্থানীয় ক্ষমতাসীন দখলদারদের সাথে বন কর্মকর্তাদের যোগসাজশেই দখল হচ্ছে মূল্যবান শালবনের জমি। তবে জমি উদ্ধারে এবং দখল ঠেকাতে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগও রয়েছে। সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বন বিট, মৌচাক বিট,রঘুনাথপুর বিট, বোয়ালী বিটের বিভিন্ন স্থানে সরকারি শালবনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, ঘরবাড়ী, দোকানপাট। নিয়ম নীতি না মেনে বনের সীমানা ঘেষেও নির্মাণ করা হচ্ছে…
Author: jatvadmin
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে নিজের বিরুদ্ধে মামলা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। গত সোমবার মধ্যরাতে নগরীর বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের লিখিত অভিযোগ দেন এক তরুণী। যদিও আত্মগোপনে আগে বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেন জসিম উদ্দিন। এদিকে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জসিম নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে। গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অন্যত্র বিয়ে করেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, গত সোমবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকার এক তরুণী (২৫)। তিনি অভিযোগে উল্লেখ…
করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। একইসঙ্গে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একদিনে। শনাক্ত বিবেচনায় যেকোনো দেশের পরিপ্রেক্ষিতে এটিই সর্বোচ্চ। রয়টার্সের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে একদিনে বিশ্বে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। এই পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার…
বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান প্রথম আলোকে বলেন, সম্প্রতি নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় করা মামলায় মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ভোররাত চারটার দিকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়। ৫ এপ্রিল পল্টন থানায় করা সেই মামলার ৮ নম্বর আসামি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। গতকাল বুধবারও রাজধানীর মোহাম্মদপুর ও কাফরুলে অভিযান চালিয়ে দলটির আরও দুই শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র্যাব। তাঁরা হলেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশের খেলাফত মজলিসের নায়েবে…
আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শতকে পরিণত করলেন বাংলাদেশের অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করতে ২২৪ বল খরচ হলো তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি এবং দেশের বাইরে প্রথম। এত দিন ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি থাকলেও দেশের বাইরে সেঞ্চুরি না থাকা ক্রিকেটারদের তালিকায় মুমিনুল ছিলেন শীর্ষে। দেশের বাইরে সেঞ্চুরি না থাকা ক্রিকেটারদের তালিকায় আছেন রোহিত শর্মা, চান্দু বরদে, মারনেস লাবুসেন ও স্ট্যানলি জ্যাকসন আছেন। সেঞ্চুরির সঙ্গে অনেক সমালোচনারও জবাব দিলেন মুমিনুল। ঘরের মাঠে মুমিনুলের টেস্ট গড় ৫৬.৩৯। কিন্তু দেশের বাইরে সম্পূর্ণ উল্টো। ১৮ টেস্টে ৩৪ ইনিংসে সেই গড়ই মাত্র ২৪.৬০। ৭টি ফিফটি ছিল, কিন্তু ছিল না কোনো সেঞ্চুরি।…
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউনের’ পর তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। সেই বর্ধিত লকডাউনের প্রথম দিনে আজ ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। সকাল ১০টায় অনেককে গন্তব্যের উদ্দেশে হেঁটে যেতে দেখা যায়। অনেককে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে বেশি। ফার্মগেট মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েক দিন ধরে ব্যারিকেড বসিয়ে রাস্তা সংকীর্ণ করে রেখেছে পুলিশ। ফার্মগেটে সকাল ১০টার দিকে দেখা গেছে গাড়ির জটলা। সাধারণত এই স্থানে অন্য সময় এমনটা দেখা যায় না। এ ছাড়া মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে (তিন রাস্তার মোড়) অন্য দিনের তুলনায় বেশি যানবাহন দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি চলছে…
দুই বছর আগে ক্যাসিনোকাণ্ডে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে দেশের ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকার অন্যতম ছিলেন পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। ২০১৯ সালের ৩০ অক্টোবর এসংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়। সে সময় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে ওই সময় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ…
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে। বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মহিন আজ বুধবার প্রথম আলোকে জানান, আতাউর রহমান এত দিন এই মাদ্রাসাতেই ছিলেন। পল্টন থানায় তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। তাঁকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শীর্ষ নেতাদের সাক্ষাতের পরদিন আতাউর রহমানকে গ্রেপ্তার করা হলো।
বিদেশ থেকে আমদানির নামে দেশে আসছে নিম্নমানের ভেজাল বিটুমিন। তদারকি না থাকায় প্রতি মাসেই আসছে কোটি কোটি টাকার নিম্নমানের ভেজাল বিটুমিন। এসব ভেজাল বিটুমিন দিয়ে দেশের বিভিন্ন জেলার শহর ও গ্রামের হাজার হাজার কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলছে। নিম্নমানের ভেজাল বিটুমিন ব্যবহার করায় অল্প সময়ের মধ্যে এসব সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। পাশাপাশি সরকারের ক্ষতি হচ্ছে শত শত কোটি টাকা। জানা গেছে, দেশে বিটুমিনের মোট চাহিদার মাত্র ২০ শতাংশ পূরণ করে সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বাকি ৮০ শতাংশ চাহিদা মেটানো হয় আমদানি করা বিটুমিন দিয়ে। অথচ বিটুমিন আমদানির পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ। জানা গেছে, বিএসটিআইয়ের মান…