Author: jatvadmin

চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

Read More

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নামে রাজশাহীতে মামলা করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি। বুধবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রণি বলেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে তিনি মামলাটি করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র…

Read More

দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশটি। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম ভারতে দৈনিক মৃত্যু ২ হাজার স্পর্শ করল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২,০২৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে। করোনার প্রথম ঢেউয়ের…

Read More

আগামী তিন বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন (সিএনডি)-এর সদস্য হিসেবে নির্বাচিত হল বাংলাদেশ।জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সহযোগী সংস্থা সিএনডির এই নতুন পরিষদ ২০২২ সালের জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করবে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইকোসকের ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রসমূহের প্রত্যক্ষ ভোটে ২০ এপ্রিল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সংস্থাটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “সিএনডি’র এই নির্বাচনটি ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশ এতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে (৪৩ ভোট)। এই বিজয় বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের নেতৃত্বের উপর…

Read More

করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা। তাঁর শরীরে নেই জ্বর। রুচি ঠিকঠাক আছে। শ্বাস-প্রশ্বাসের স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত পৌনে ১২ টায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের রুটিন চেকআপের পর এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। ডা. জাহিদ বলেন, বুধবার (২১ এপ্রিল) দেশনেত্রী খালেদা জিয়ার করোনা আক্রান্তের ১৩তম দিন। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত প্রায় ২৪ ঘণ্টার অধিক সময় ধরে তার শরীরে কোনো জ্বর আসেনি। আমাদের চিকিৎসক টিমের প্রফেসর ডা. সিদ্দিকী সাহেবও বলেছিলেন, চলমান ৪৮ ঘণ্টা…

Read More

সাই মাঞ্জরেকারের ছেলেবেলা কেটেছে বাবা মহেশ মাঞ্জরেকারের সিনেমার সেটে। অ্যাকশন আর কাট দেখতে দেখতে বড় হওয়া সাই চেয়েছিলেন পরিচালক হতে। ক্যামেরার পেছন থেকে যে মানুষটা সব কলকাঠি নাড়েন, তাঁকেই তাঁর মনে ধরেছিল সবচেয়ে বেশি। কিন্তু ক্যারিয়ার শুরু করলেন মডেলিং দিয়ে। তাঁর বয়স যখন সবে ২১, তখন ৫৪ বছর বয়সী সালমানের নায়িকা হয়ে খাতা খুললেন বলিউডে। এক দশক আগে দাবাং দিয়ে যাত্রা শুরু হয়েছিল সোনাক্ষী সিনহার। আর সেই ছবির তৃতীয় কিস্তিতে নায়িকারূপে আত্মপ্রকাশ করলেন সাই। সব আশঙ্কা হাওয়ায় মিলিয়ে দাবাং থ্রি বক্স অফিস থেকে তুলে এনেছিল আড়াই শ কোটি রুপির বেশি। নায়িকা হওয়ার পর থেকেই লেখাপড়ায় মন বসছে না মুম্বাই বিশ্ববিদ্যালয়য়ের…

Read More

হুইপ ও তাঁর ছেলে নাজমুল হক চৌধুরী শারুনের অপকর্মের প্রতিবাদ কিংবা মতের অমিল হলেই শুরু হয় বাপ-ছেলের ক্যাডার বাহিনীর নির্যাতন। দেয় মামলা। প্রবীণ আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মী—কেউ বাদ পড়ছেন না তাঁদের রোষানল থেকে। এমনকি তাঁদের মামলা-জাল থেকে বাদ পড়েনি গৃহকর্মীও। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সেলিম নবী বলেন, ‘সামশুল হক ও তার ছেলে শারুন পটিয়ায় আওয়ামী লীগ নিধন যজ্ঞ শুরু করেছে। প্রতিনিয়তই তাদের হামলা ও মামলার শিকার হচ্ছেন আওয়ামী লীগ পরিবারের কেউ না কেউ। তাদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে মোবাইল ফোন চুরির মামলা দিয়েছে। শারুন একাধিকবার নাজেহাল করেছে।’ পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক…

Read More

চলমান ‘লকডাউনের’ মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিগগিরই শপিং মল ও দোকানপাট খোলার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। এ ছাড়া সীমিত আকারে অর্থনৈতিক কার্যাবলি চালুর বিষয়ে একাধিক জ্যেষ্ঠ সচিবও মত দিয়েছেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে দোকান মালিক এবং কর্মচারীসহ সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে আগামী রবিবারের দিকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।…

Read More

ছাত্র অধিকার পরিষদের ১২ নেতাকর্মীর দ্বিতীয় দফায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে (ভার্চুয়ালি) রিমান্ডের এ আদেশ দেন। মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানানো হয়। সূত্র জানায়, গত ১৯ এপ্রিল শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন ও তাওহীদুল ইসলাম শিপনের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক শাহজাহান মিয়া। অপরদিকে, ঢাকা মেডিকেল থেকে আবুল কালাম আজাদ নামে…

Read More

ফেনীতে বিদেশী পিস্তল,  ম্যাগজিন ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব -৭। সোমবার (১৯ এপ্রিল) রাতে শহরের রামপুর এলাকাস্থ মদিনা অটো মোবাইলসের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত মোঃ সাফায়েত উল্লাহ (৩৫) ফেনী সদর উপজেলার নৈরাজপুর এলাকার মোঃ ইউসুফের ছেলে। ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।

Read More