রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে একজন করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম হাসিব ইকবাল (৫০)। এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মুগদা থানার উপ-পরিদর্শক এসআই) শরিফুল ইসলাম বলেন, হাসিব ইকবাল হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে…
Author: jatvadmin
নিজের বাসার বাবুর্চিকে মালিক সাজিয়ে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, বাকলিয়া কর্ণফুলী আবাসিক প্রকল্পের তিন গন্ডা দুই কড়া জমি তিনি আত্মসাৎ করেন। আর এ জালিয়াতির কাজে তিনি নিজের বাসার বাবুর্চির সাহায্য নেন। এলাকায় খবর নিয়ে জানা যায়, এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্নভাবে মানুষকে নিঃস্ব করে দেওয়ার অসংখ্য জাল-জালিয়াতির অভিযোগ আছে। নিজ দলের নেতাকর্মীর মুখেও সেসব অভিযোগ শোনা যায়। শামসুল হক চৌধুরীর পুরো জীবনটাই জালিয়াতিতে ভরা বলে দাবি করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরী। তিনি…
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গতকালও ১০১ জন ও গত পরশু ৯৪ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৪৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ১৫ হাজার ২৫২ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে বেতন-ভাতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘আজ সকালে বেতন-ভাতা নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের তর্ক হয়। এক পর্যায়ে প্রকল্প কর্মকর্তারা থানায় জানান। পুলিশ এলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের পাশাপাশি এলাকাবাসীও সংঘর্ষে যোগ দেয়।’ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক মেহেদী হাসান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের বেতন-ভাতা সময় মতো না দেওয়ায় আমরা বিক্ষোভ করছি। পুলিশের গুলিতে অনেক শ্রমিক আহত হয়েছে।’ বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম লেন,…
ভারতের বিহারে করোনা প্রতিরোধে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। ট্রেন স্টেশন, বাসস্টপসহ অন্যন্য জনসমাগম এলাকায় বসানো হয়েছে করোনা পরীক্ষার বুথ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের বাইরে থেকে বিহারে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করানোর কথা কয়েক দিন আগেই ঘোষণা করেন। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজ্যে ফিরছেন, তাদের এই পরীক্ষা করা হচ্ছে। তাদের মাধ্যমে যাতে বিহারে করোনা সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয় বিহার প্রশাসন। কিন্তু দেখা গেল এক আশ্চর্য কাণ্ড। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিয়েই যাত্রীরা দৌড়ে পালালেন। তাদের এভাবে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা করোনা পরীক্ষা করাতে চান না। কারণ, করোনা ধরা পড়লে তাদের…
সারি সারি জ্বলছে চিতা। সেই চিতার ধোঁয়া ঘন হয়ে কুণ্ডলী পাকাচ্ছে আকাশে। ভারতের উত্তরপ্রদেশে করোনা আক্রান্তদের মৃত্যুমিছিলের ‘জ্বলন্ত’ ছবি ফুটে উঠেছে এমনই এক ভাইরাল ভিডিওতে। খবরে বলা বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই হু হু করে ছড়িয়েছে সংক্রমণ। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। অভিযোগ উঠেছে, সরকার যা বলছে তার সঙ্গে মিলছে না বাস্তব পরিস্থিতি। সেই দাবিরই স্বপক্ষে যেন এক প্রকট উদাহরণ হয়ে উঠেছে উত্তরপ্রদেশের লখনউয়ের ওই ভিডিও। এবার সব অভিযোগকে এড়িয়ে চলতে নতুন পদক্ষেপ নিল যোগী সরকার। শ্মশানের চারপাশ ঢেকে দেওয়ার সিদ্ধান্ত হলো নীল টিন দিয়ে। সেই সঙ্গে লিখে দেওয়া হলো এখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না। কেননা এটা…
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মুজিবনগর সরকারের অধীনে মাসে চার শ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়। মুজিবনগর দিবসে আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া হয়। মন্ত্রী বলেন, আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চার শ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য…
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। বেতাগীর হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৭০) তিনদিন পূর্বে ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শনিবার (১৭ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। বেতাগী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রবীন্দ্রনাথ সরকার জানান, বেতাগীতে করোনার চেয়ে ডায়রিয়ার প্রকোপ বেশি। বর্তমানে ২৭ জন ডায়রিয়ার রোগী ভর্তি আছেন হাসপাতালে। গতবছর এ উপজেলায় এপ্রিলের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছিলো। উপজেলায় দুইশতাধিক আক্রান্ত হয়েছিল এবং ৩ জনের মৃত্যু হয়েছিল। পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে সকলকে সচেতন হওয়ার…
সংক্রমণ ব্যাপকহারে বাড়লেও বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণের ঝুঁকি । স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণে ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে রাজধানীর পুরান ঢাকার কাঁচাবাজারগুলোতে এখনও গাদাগাদি করে বেচা-কেনা করতে দেখা গেছে। পরিস্থিতি এমন যে, সেখানে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। আবার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও তেমন একটা ব্যবহার করতে দেখা যায়নি বাজারগুলোতে। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে। প্রশাসনের নজরদারি আরো বাড়াতে হবে। সংক্রমণের লাগাম টেনে ধরা না হলে ও দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দেশে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার (১৭ এপ্রিল) সরেজমিনে ঢাকার সূত্রাপুর, শ্যামবাজার, রায়সাহেব…
ফুসফুসে শতভাগ সংক্রমণ ছড়িয়ে পড়ায় মারা যান বরেণ্য অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। শনিবার (১৭ এপ্রিল) সকালে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ। তিনি বলেন, এখানে তাকে নিয়ে আসার পর আমরা আইসিইউতেই তার পরীক্ষা করি। তার দুই ফুসফুসেই শতভাগ সংক্রমণ ছিল। এই সংক্রমণের ফলেই তার মৃত্যু হয়েছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি অক্সিজেন মেইন্টেইন করতে পারছিলেন না। আবার গতকাল দুপুরের পর থেকেই ওনার ব্লাড প্রেসার ও হার্টরেটের পরিবর্তন হতে থাকে। এর জন্য আমরা তাকে সবরকম বিশেষায়িত চিকিৎসা দিয়েছি। কিন্তু এরপরও তার উন্নতি হয়নি। একপর্যায়ে শুক্রবার…