বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি। তিনি বলেন, সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে এখন জনগণের জানমালের ক্ষতি করছে তারা। ২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পর গত মঙ্গলবার বিএনপি বলেছে ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত, -এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ…
Author: jatvadmin
ভারতে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করল দেশটি। পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে সংক্রমণ। এর জন্যে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দোষারোপ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক অভিযোগে মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঢোকানো হাজার হাজার লোক করোনা ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। বুধবার জলপাইগুড়ির জনসভায় এ কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গে বহিরাগত ঢোকানো নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই অভিযোগ নতুন…
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসানের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। এসে বিজেপির কঠোর সমালোচনা করেছেন তিনি। রাহুল বলেছেন, বিজেপির কাছে ঘৃণা আর হিংসা ছাড়া আর কিছুই নেই, তামিলনাড়ু ও আসামের মতো বাংলাকেও ভাগের চেষ্টা করছে। বাংলা ভাগ হলে যে আগুন লাগবে সেই আগুনে মোদি, অমিত শাহরা জ্বলবে না, জ্বলবে গোটা বাংলা। এমন আগুন জ্বলবে যা মানুষ আগে কখনও দেখেনি। উত্তরবঙ্গে প্রথম নির্বাচনী জনসভা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বুধবার গোয়ালপোখর বিধানসভার লোধন হাইস্কুল মাঠে সংযুক্ত মোর্চা আয়োজিত জনসভায় প্রধান বক্তা রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদিকা…
গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা ও নারায়ণগঞ্জ বিসিক এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিকে, নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ…
করোনা সংক্রমণ রোধে সরকারি ঘোষণায় দেশে ‘কঠোর’ লকডাউন (বিধিনিষেধ) চলছে বুধবার (১৪ এপ্রিল) থেকে। কিন্তু লকডাউনের দ্বিতীয় দিন নানা অজুহাতে ঘর থেকে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। বিধিনিষেধের লকডাউনে রাজধানীর মোড়ে মোড়ে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার সব কিছুই থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করছেন, কে কোথায় যাবেন। যথাযথ কারণ বলতে পারলে গন্তব্যে যেতে দিচ্ছেন। আর না বলতে পারলে পথ থেকে ফিরিয়ে দিচ্ছেন। দেখতে চাইছেন ‘মুভমেন্ট পাস’। সরেজমিনে দেখা যায়, কেউ রাস্তায় বের হলেই পুলিশ জানতে চাইছে ‘মুভমেন্ট পাস’ আছে কি না। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইভেটকার, মাইক্রোবাস থামিয়ে জানতে চাইছে কী কারণে বা কি কাজে বের হয়েছেন। যথাযথ কারণ বলতে…
আগের লকডাউনের সঙ্গে এবারের লকডাউনের অনেক অমিল। এবার খোলা রয়েছে বাংক ও বিভিন্ন কলকারখানা। আর এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। অফিসে আসতে এবং শেষে বাসায় যেতে তাদের পড়তে হচ্ছে নানা দুর্ভোগে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। লকডাউনে দেশের সব সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাংক ও শেয়ারবাজার। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মতিঝিল এলাকায় ব্যাংক ও শেয়ারবাজারে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। থেমে নেই নিম্ন আয়ের মানুষের কর্মযজ্ঞ। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষ সকালে বেরিয়ে পড়েছেন তাদের কর্মের খোঁজে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন শ্রেণির মানুষকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সড়কে চলাচল…
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ব্যবস্থা না থাকায় অনেককে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সেও চিকিৎসা নিতে দেখা গেছে। প্রয়োজন হচ্ছে অতিরিক্ত ক্লিনিক্যাল অক্সিজেনের। এতে বাড়ছে চাহিদা। আর তা পূরণ করতে হিমশিম খাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার বিক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার, খিলগাঁও এবং সোহরাওয়ার্দী হাসপাতালের উল্টো পাশের অক্সিজেন সিলিন্ডারের দোকান ঘুরে দেখা যায়, ক্লিনিক্যাল অক্সিজেন সিলিন্ডার কিনতে আসা গ্রাহকরা ফিরে যাচ্ছেন খালি হাতে। যারা রিফিল করতে আসছেন, তাদেরও করতে হচ্ছে অপেক্ষা। দোকানিরা বলছেন, চাহিদা থাকলেও নতুন করে অক্সিজেন সিলিন্ডার বিক্রি…
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার টুইটারে তিনি এই শুভেচ্ছা জানান। টুইটারে শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পহেলা বৈশাখ উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশের গরিব মানুষরা খেতে পারছে না বলেই ভারতে অনুপ্রবেশ করছে। যারা অনুপ্রবেশকারী, তারা যে শুধু বাংলাতেই থাকছে, তা নয়। তারা তো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। জম্মু-কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছায়নি। যে কোনও পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটা প্রথম কেন্দ্রে হয়। আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছায়। গরিবদের কাছে নয়। এখন বাংলাদেশে সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সে কারণেই অনুপ্রবেশ চলছে। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নজরে আনলে ভারতীয় মন্ত্রীর বক্তব্যে প্রত্যাখ্যান করে তিনি…
এক অদ্ভূদ পরিস্থিতিতে দেশ। সংকট, অনিশ্চয়তা আশংকা। এসব মিলে আগামীকাল সকাল রচিত হবে ইতিহাসের ভিন্নতর পেক্ষাপট। পবিত্র মাহে রমজানের প্রথম প্রহর। বাঙ্গালি সংস্কৃতির প্রধানতম ঐতিহ্য বাংলা নবর্বষ, কোভিড-১৯ এর সংকট কালের দ্বিতীয় পর্যায়ের লকডাউন এর প্রথম দিন। তিনটি দিবসের একটি দিন। লকডাউন পহেলা বৈশাখ প্রথম রমজান। কোনটাই আর স্বাভাবিক থাকছে না। প্রাকৃতিক দূর্যোগ মহামারির করোনায় গোটা দেশকে অচল করে দিয়েছে। জীবন জীবিকার সংকট পড়েছে মানুষ। জনগন সঙ্কিত ও আতঙ্কিত। এই পরিস্তিতি মোকাবেলা করে সময়ের অপেক্ষায় জাতিকে টিকে থাকতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে মানবিক রাষ্ট্রগড়ার যে দ্বিপ্ত শপথ নিয়ে সকল বৈরিতা মোকবেলা করে এগিয়ে যাচ্ছেন। এই…