আইসিইউ, সিসিইউ আর প্রয়োজনীয় সেবা চালু করতে ফেনী জেনারেল হাসপাতালে ১১কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। মাত্র ১০ টি আইসিইউর বেড বসিয়ে উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের ১১ মাস পার হতে চললেও চালু করা সম্ভব হয়নি ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ব্যায়ের ফাইলও ইতিমধ্যে গায়েব হয়েছে। ফাইল ছাড়া তথ্য দিতে নারাজ সংশিষ্ট কর্মকর্তাগণ। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এ জেলায় রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সংকটাপন্ন রোগীরা আইসিইউর অভাবে মারা যাচ্ছেন। সংশিষ্ট সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে জেলায় কোভিডের প্রকোপ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে কোভিড সেবা দেয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফেনী জেনারেল হাসপাতালে ৩০ শয্যার আইসোলেশন ইউনিট চালু করা…
Author: jatvadmin
চট্টগ্রামের পাঁচলাইশের একটি আবাসিক এলাকার ২০১৯ সালের ২৮ মের সিসিটিভি ফুটেজের চিত্র। বহুতল ভবনে বসবাস করতেন ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরী। পার্কিং এলাকায় দুটি গাড়ি থেকে ফিল্মি স্টাইলে নামেন কয়েক জন যুবক। গাড়িতে বসা ছিলেন এক হুইপপুত্র। তাদের সহযোগী পারভেজ ইকবাল, রিয়াদসহ কয়েক জন ওই ভবনের মোরশেদের ফ্ল্যাটে গিয়ে চালায় তাণ্ডব। এরপর থেকে কথিত ঋণ পরিশোধ করতে দিতে থাকেন রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। ক্রমাগত চাপ সইতে না পেরে গত ৭ এপ্রিল বাধ্য হয়ে আত্মহত্যা করেন ব্যাংক কর্মকর্তা মোরশেদ চৌধুরী। এ ভাবেই ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার পূর্ববর্তী ও পরবর্তী ঘটনার বর্ণনা দেন মোরশেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী। এ ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক…
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল কুদ্দুস আজাদ (৭৮) কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। সোমবার রাত ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান। মৌচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান, আজাদ বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আজাদের মৃত্যু হয়। আজাদ দীর্ঘ ২৫ বছর ধরে মৌচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন বলে জানান তিনি। সিভিল সার্জন জানান, গেল ২৪ ঘণ্টায়…
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ সাংবাদিকদের নেওয়া লাগবে না। এই পাস শুধুমাত্র যারা কাজে বাইরে বের হবেন তাদের নিতে হবে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিসিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নেওয়া লাগবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের এই পাস নেওয়া লাগবে না। তিনি আরও বলেন, সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। কোনো ধরনের রাস্তাঘাটে আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে,…
নানা ঘটনায় বিতর্কের মধ্যে থাকা ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নায়েবে আমীরের পদ ছাড়ার ঘোষণ দিলেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মোদীবিরোধী বিক্ষোভের নামে দেশে যা হয়েছে, তাতে তিনি উদ্বিগ্ন। “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে, এই স্বাধীনতা একটি সমষ্টিগত অর্জন। স্বাধীনতার সুবিধা এবং স্বাধীনতার আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশ করার অধিকার সকল নাগরিকের রয়েছে। তাই স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমি বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।“কিন্তু বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আগে ও পরের বিশৃঙ্খল পরিস্থিতিতে…
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে এ সকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। তিনি বলেন, সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হওয়ার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বর্ষার আগে কাজ করার এখনই উপযুক্ত সময়। ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে, তাই এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।’ আজ মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। নিজের সরকারি বাসভবন…
দেশে করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। ইতোমধ্যে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুভমেন্ট পাস অ্যাপ’ এর উদ্বোধন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে, যা আজ থেকেই চালু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কারা…
বাঘ-সিংহ মানুষকে আক্রমণ করেছে—এমন খবর প্রায়ই পাওয়া যায়। কিন্তু এবার ময়ূরের আক্রমণে নাজেহাল হলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ও অভিনেত্রী দিগঙ্গনা সূর্যবংশী। ভারতের মুম্বাইয়ের বিখ্যাত এক চিত্রগ্রাহক তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়—একটি ময়ূরের কাছে দ্বিধাগ্রস্তভাবে এগিয়ে যাচ্ছেন দিগঙ্গনা। এ সময় অভিনেত্রীর পরনেও ছিল হালকা নীল রঙের চুড়িদার। খোলা চুল। একটু কাছে যেতেই উড়ে এসে দিগঙ্গনাকে আক্রমণ করে ময়ূরটি। ভয়ে হকচকিয়ে ওঠেন এই অভিনেত্রী। তার পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাকে বাঁচাতে ছুটে আসেন। এদিকে ভিডিওটি প্রকাশের পর অন্তর্জালে ভাইরাল হয়েছে। এরই মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ বার দেখা হয়েছে। অনেক নেটিজেন…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন মুসলমানদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। রামাদান করিম। বহু আমেরিকান রোজা শুরু করছেন এবং সাথে সাথে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিল। এই মহামারীতে, বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা এখনও একত্রিত হতে পারেননি এবং অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন। আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন, একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের…
সরকারি নির্দেশনা না মেনে এখনো একজোড়া প্রতি পারিবারিক স্ত্রীর জন্য রাতে দিনে ধরনা দিচ্ছে আমি এই দুর্যোগ সময়ে মানুষের যাদের খাওয়ার পয়সা এখন নেই তারা কিস্তি কোথা থেকে দিবে তাই সকল এনজিওদের কর্মকর্তা এবং মালিকদের কাছে অনুরোধ জানাই এই দুর্যোগ মত সময়ে জনগণের কাছ থেকে খিস্তি জোর করে যাতে আদায় না করতে হয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল রাত ১২ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। ঋণের কিস্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে নিম্ন আয়ের কর্মহীন মানুষ। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় আয় উপর্যন নিয়ে বিপাকে পড়েছেন তারা। তার উপর বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন তারাও রয়েছেন ভীতিকর অবস্থায়।লকডাউন থাকা সত্ত্বেও…