Author: jatvadmin

নোয়াখালীর কোম্পানীগঞ্জে থানার মূলফটকে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর আগেও  দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আদালতে অনেকগুলো পাল্টাপাল্টি মামলা রয়েছে। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দুটি দায়ের করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অনুসারী যুবলীগ নেতা নুরুল আফছার আরমান চৌধুরী ও মির্জা অনুসারী ইকবাল হোসেন । শুক্রবার রাত ১টায় কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি পাল্টাপাল্টি দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার এজাহারের আলোকে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। থানা সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনসহ আরও কয়েকটি ধারা উল্লেখ করে কাদের মির্জার অনুসারী ইকবাল কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি…

Read More

সারা দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ চতুর্থ দিন আজ শনিবার। গত তিন দিনের তুলনায় ঢাকার রাস্তায় মানুষের ভিড় কিছুটা বেশি দেখা গেছে। কর্মস্থলে যেতে বেশ ভোগান্তিতে পড়েছেন অনেকে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে বা রিকশায় কর্মস্থলে গেছেন। মোহাম্মদপুরের রাস্তায় জোরে হাঁটছিলেন ইফতেখার বাপ্পী। তিনি এসিআইয়ের টেরিটরি অফিসার। সরবরাহ করেন নিত্যপ্রয়োজনীয় মেডিকেল ও অন্যান্য সামগ্রী। তিনি বলেন, ‘আমিনবাজার থেকে হেঁটে যাচ্ছি টাউন হল পর্যন্ত। অনেক ভাড়া চায় রিকশা। তাই হেঁটেই যেতে হচ্ছে। আমাদের অফিসে যেতেই হয়।’ আবদুল হামিদ মিরপুরের হাইভ্যালি ফ্যান কোম্পানিতে কাজ করেন। তিনি বলেন, ‘যেদিন একেবারেই কোনো যানবাহন পাই না, সেদিন যাই না।’ জীবিকার তাগিদে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছেন কবির…

Read More

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন খ্যাতিমান অভিনেত্রী সারাহ কবরী। আজ শনিবার ভোররাত ১২টা ২০ মিনিটে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গত ১৫ এপ্রিল সন্ধ্যা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কবরীর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন তার ছেলে শাকের চিশতী। গত ৫ এপ্রিল জানা যায় কবরী করোনায় আক্রান্ত। সেদিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়। সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী৷ হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময় এরপর ‘বাহানা’,…

Read More

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিরোধে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। আগেই রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পূর্ব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা যখন প্রচণ্ড পর্যায়ে তখন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। জানা গেছে, রাশিয়ার সর্বাত্মক প্রস্তুতির মধ্যেই সীমান্তে মহড়া চালিয়েছে কিয়েভ। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সংকট নিরসনে চাপ দিয়েছেন। আর জার্মানি উসকানির অভিযোগ এনেছে রাশিয়ার বিরুদ্ধে। সংকট সমাধানে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো। উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালের পর সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার ‘অনন্তকাল ধরে’ যুদ্ধ…

Read More

জার্মান প্রযুক্তিতে দিনাজপুর সদরের লালবাগ বাধ এলাকায় নদী ও কৃষি জমির পাশেই গড়ে তোলা হয়েছে পাথর গুড়া ও সিমেন্ট দিয়ে অত্যাধুনিক ইট তৈরির কারখানা। ৩ এপ্রিল শনিবার সরেজমিনে দেখা যায়, জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়ার পাথর, পঞ্চগড় এর নুড়ি পাথর, পাথরের গুড়া, সিলেকশন সেন্ড, সিমেন্টসহ বেশকিছু উপকরণ। শ্রমিকরা কারখানার পাশে স্তুব করা  পাথর, সিমেন্ট, সিলেকশন সেন্ড ট্রলিতে এনে হপারে ঢেলে দেয়। পরে মিকচার মেশিনে অন্যান্য উপকরণ মিশ্রিত করে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয় ইট। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সারি সারি ভাবে মেশিন থেকে বেড়িয়ে আসে পরিবেশবান্ধব…

Read More

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে বন্ধ রয়েছে আন্তঃব্যাংক লেনদেন। বন্ধ রয়েছে এক ব্যাংকের চেক অন্য ব্যাংক থেকে নগদায়ন করা এবং সঞ্চয়পত্র বিক্রি। অনেকেই ব্যাংকে গিয়ে সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। রূপালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে আন্তঃব্যাংক লেনদেন সেবা বন্ধ রয়েছে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। অনেক গ্রাহক অন্য ব্যাংকের চেক এনে রূপালী ব্যাংকে জমা দিয়েছেন। আমরা সেসব চেক এখনও নিষ্পত্তি (সেটেলমেন্ট) করতে পারিনি। এটা আমাদের ব্যাংকের কোনো সমস্যা নয়। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আন্তঃব্যাংক লেনদেন চালু হয়েছে…

Read More

লকডাউনের মধ্যে জরুরি কাজে যাদের বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু কঠোর এই লকডাউনের মধ্যে বিধিনিষেধ শুরুর দিন বুধবার দুপুরে আজিজ রহমানের (ছদ্মনাম) ইচ্ছা হয় শিং মাছ খাওয়ার। সেজন্য মুভমেন্ট পাস নিয়ে উত্তরার বাসা থেকে রওনা হন রাজধানীর মালিবাগের উদ্দেশে। বাসা থেকে ১৫ কিলোমিটার দূরের গন্তব্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আজিজ। কিন্তু পথে বাগড়া দেয় পুলিশ। আজিজ পুলিশ সদস্যদের তার মুভমেন্ট পাস দেখান, যা তিনি নিয়েছিলেন বাজার করার জন্য। ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট মনে করেছেন, কঠোর বিধিনিষেধের মধ্যে শিং মাছ কিনতে উত্তরা থেকে মালিবাগ যাওয়াটা পাসের অপব্যবহার। আর সেই অপব্যবহারের জন্য জরিমানা গুণতে হবে…

Read More

রমজান উপলক্ষে প্রতি বছরই বাড়ে সবজির দাম। তবে এবার তার সঙ্গে দেশব্যাপী লকডাউন হওয়ায় বাজারে এখন বিভিন্ন সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে কিছুটা কমেছে মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, আজিমপুর বাজার ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে। কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের কারণে অনেক সবজি পৌঁছাতে পারছে না। ফলে দাম বেড়েছে। তবে সরবরাহের সমস্যা না থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আবার দাম বাড়লেও বাজারে কোনো সবজির কমতি নেই। আলু,…

Read More

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটিতে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮…

Read More

লকডাউনের মধ্যে চলাচলের জন্য পুলিশের ‘মুভমেন্ট পাস’ পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫ বার হিট বা নক করা হয়েছে। অর্থাৎ প্রতি মিনিটে হিট হয়েছে ১৪ হাজার ১৪ হাজার ২৬টি। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৩ এপ্রিল কঠোর লকডাউন শুরুর আগের দিন সকাল ১১টায় মুভমেন্ট পাসের ওয়েবসাইটটি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অর্থাৎ গত ৪৬ ঘণ্টায় ওয়েবসাইটে ঢুকে মুভমেন্ট পাসের জন্য নিবন্ধন করেছেন চার লাখ ৯৭৭ জন। আর পুলিশ পাস ইস্যু করেছে ৩ লাখ ১৬ হাজার ৮০১টি। পাসের জন্য  https://movementpass.police.gov.bd/   এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

Read More