Author: jatvadmin

নানা কর্মকাণ্ডে জাতীয় সংসদের বিতর্কিত হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। ক্যাসিনোকাণ্ড থেকে শুরু করে সরকারের শুদ্ধি অভিযান- সব জায়গায় নাম আসে এই হুইপের। এসব ঘটনার পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে দু’বছর কেটে গেলে এখনো অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। ২০১৯ সালের ক্যাসিনো অভিযানের পর ওই বছরের ২৩ অক্টোবর মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগ এনে এমপি সামশুল হক চৌধুরীসহ ২২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে এসবির বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠায় দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টরা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন…

Read More

রোববার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ১৮ এপ্রিল আন্তঃব্যাংক চেক লেনদেন পুরোপুরি চালু হয়েছে। এখন ব্যাংকগুলো সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারছেন। এই সেবা বৃহস্পতিবারও কিছুটা চালু ছিল। এর আগে বাংলাদেশ ব্যাংকের আইটি বিপর্যয়ের কারণে গেলো ১৩ এপ্রিল বন্ধ হয়ে যায় আন্তঃব্যাংক চেক লেনদেন সেবা। এতে বন্ধ ছিল বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের দু’টি ডাটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল। এতে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েন। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) দেশের সব ব্যাংক…

Read More

রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে আজ রোববার বেলা দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন বলেন, রফিকুল ইসলামকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ১৩ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ইবনে সাইদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তাঁর দুই দিনের রিমান্ড…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।  রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে।এর আগে গেল শনিবার এবং শুক্রবার ১০১ জনের রেকর্ড মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।তার আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন ৯৬ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪০৪টি নমুনা সংগ্রহ করা হয়।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩ হাজার ৬৯৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ…

Read More

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় বিক্ষোভ করেছেন মাদসার ছাত্ররা। কিছুক্ষণ পর তারা বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা শ্লোগানে বলেন, ‘মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে’। হেফাজতের এ্যাকশন ডায়রেট এ্যাকশন’ রোববার দুুপরে শায়খ আল্লামা মামুনুল হক সমর্থক পেইজ থেকে লাইভ দেখানো হয়। বিক্ষোভ শেষে মোনাজাত করা হয়।

Read More

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে আজ রবিবার বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মামুনুল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের। মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Read More

মহামারী করোনাভাইরাসের এই সময়ে অনেকেই একা একা স্বজনছাড়া দিন কাটাচ্ছেন। হাসপাতালে ভর্তি অনেকেই আছেন তারা দিনের পর দিন স্বজনের দেখা পান না। এই কঠিন সময়ে মা-ছেলের একটি ছবি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ছেলে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রে‌খে‌ছেন। মোটরসাইকেলের পেছ‌নে ক‌রোনায় আক্রান্ত মা ব‌সে আছেন। সেই  স্কুল শিক্ষিকা মা‌কে লকডাউ‌নের সময় মোটরসাইকেলে ক‌রে শ‌নিবার (১৭ এপ্রিল) বি‌কে‌লে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে নিয়ে এসে‌ছেন তার ছে‌লে। লকডাউ‌নে মা-ছে‌লের এমন বিরল দৃশ্য শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে স্থা‌নীয়রা ধারণ ক‌রে‌ছেন। এমন‌কি সেখানে চেকপোস্টে উপস্থিত থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের…

Read More

করোনাভাইরাসে (কোবিড-১৯) মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। দেশটিতে এখন প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। আগের দিনের রেকর্ড পরের দিন ভেঙে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৫০১ জন মারা গেছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। খবর এনডিটিভির। রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।

Read More

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে একটি জিডি করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা জিডিতে উল্লেখ করেন, ‘শনিবার রাত ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১১৮৯০৭১৮-এ ফোন আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ সপরিবারকে হত্যার হুমকি প্রদান করে। জিডিতে তিনি আরও উল্লেখ করেন, ‘বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীর যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এমতাবস্থায় বর্ণিত মোবাইলের…

Read More

মহামারী করোনায় গতকাল ১৬ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ১০১ জন। প্রায় প্রতিদিনই আগের দিনের মৃত্যুকে ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দেশে অধিকাংশ মানুষ মুসলমান হওয়ায় মৃতদের কবর দেওয়া হচ্ছে। আর প্রতিদিন সারি সারি কবর খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে পড়েছেন রাজধানীর দুই সিটিসহ সারা দেশের গোরখোদকরা। জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির একের পর এক লাশ আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রায়েরবাজার কবরস্থানে। ফলে কবর খোঁড়ার পর বিশ্রাম পাচ্ছেন না এখানে দায়িত্বরত কবরখোদকরা। একদিকে কবর খুঁড়ছেন, অন্যদিকে লাশ দাফন হচ্ছে। রায়ের বাজার কবরস্থান ছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অন্যান্য কবরস্থানগুলোতে প্রতিদিন অর্ধশতের ওপরে করোনা আক্রান্ত…

Read More