Author: jatvadmin

ক্যাটরিনা কাইফের করোনা। এ খবর পুরোনো। ঘরে যে বসে থাকতে আর ভালো লাগছে না, সে খবর জানিয়েছেন গতকাল। আর নতুন খবর হলো, এর মধ্যেই একটি বিজ্ঞাপনের ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। তবে ঘরোয়া শুটিং। নিজের মেকআপ ব্র্যান্ড কে বাই ক্যাটরিনার জন্য এই শুটিং করলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এই যে আমাকে এই সুন্দর দেখছেন, মেকআপ ব্যবহার করে সেজেছি। আপনিও যদি এভাবে সাজতে চান, তাহলে এই সব মেকআপ কিনুন।’ এভাবেই করোনায় আক্রান্ত ক্যাটরিনা নিজের ব্র্যান্ড থেকে মেকআপ কিনতে বলছেন ভক্তদের। ক্যাটরিনার এই বিজ্ঞাপনের নিচে অনেকেই মন্তব্য করেছেন, ‘আগে সুস্থ হয়ে নিন। আপনি কেমন আছেন?’ একজন লিখেছেন, ‘সুস্থ হয়ে মেকআপ করুন, বিজ্ঞাপন করুন। যত্তসব…

Read More

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৪ এপ্রিল ভোর ৬ থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ করেছে সরকার। এই সময়ে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনা বলা হয়েছে, লকডাউনের এই সময়ে কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা ছাড়া সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এটিএম ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সময়ে যাতে এটিএম বুথগুলোতে নগদ অর্থের অভাব না হয় সেজন্য ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনলাইন ব্যাংকিংও চালু রাখার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে যে তিনটি নির্দেশনা দিয়েছে, সেগুলো হল: ১.…

Read More

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফরিদ আহমেদের ছোট মেয়ে লিয়ানা ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেছেন। বাবা লাইফ সাপোর্টে ছিলেন। ’ গত ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। এরপর ২১ ও ২৩ মার্চ তিনি টেস্ট করালে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে তিনি পুনরায় ২৫ মার্চ টেস্ট করান এবং তখন তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক। অবস্থার…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। এ কারণে ঘরে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। যাত্রীদের উপচে পড়া ভিড় এখন এই ঘাটে। আজ মঙ্গলবার শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বলেছে, ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন চাপ শুধু ঈদের সময়ই দেখা যায়। শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ আজ সকাল ১০টার দিকে বলেন, শিমুলিয়া ঘাট, রাস্তায় কোথাও পা ফেলার জায়গা নেই। যাত্রী ও যানবাহনের এতটাই চাপ যে ঘাট এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লকডাউন উপেক্ষা করে…

Read More

১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এর আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এক অনুষ্ঠানে করোনাভাইরাসের চলমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, মানুষকে বাঁচানোর জন্য আমরা প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আমরা সেটা নেব। তিনি আরও বলেন, এটি বৈশ্বিক…

Read More

বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৩ এপ্রিল) চাঁদ দেখা গেলে আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ১৪৪২ হিজরি সালের রমজান মাস শুরু হবে। মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে বুধবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অনুষ্ঠেয় এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন। সভা থেকে ঘোষণা করা হবে ১৪৪২ হিজরি সালের রমজান মাস ও লাইলাতুল কদরের তারিখ। ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে…

Read More

হঠাৎ করে ফ্লাইট বন্ধ করে দেওয়ায় প্রবাসীরা বিপাকে পড়েছেন। দেশে গিয়ে আটকা পড়েছেন অনেক প্রবাসীরা। এরমধ্যে কাতার প্রবাসী চট্টগ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ ছুটিতে দেশে গিয়ে পাঁচ মাসের ছুটির স্থলে কেটে গেছে তার ১৭ মাস। এরমধ্যে শেষ হয়ে গেছে কাতার কর্মস্থলের আইডির মেয়াদ। গত মার্চে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পুনরায় কাতার ফিরে যাওয়ার বন্দোবস্ত শুরু করেন তিনি। ৮০ হাজার টাকা খরচ করে নতুন করে টিকিট করেছেন। প্রায় ৫০ হাজার টাকা পরিশোধ করে কাতার গিয়ে কোয়ারেন্টাইনে থাকার জন্য একটি হোটেলেও বুকিং দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে ১৮ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে ২১ এপ্রিল ইউএস বাংলার ফ্লাইট ধরে চট্টগ্রাম ছেড়ে যাবার কথা…

Read More

শেষবার শাহরুখ খানকে বড়ো পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। যেখানে একসাথে পর্দায় দেখা গিয়েছিল আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খানকে। অবশ্য ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপর কোনো অজ্ঞাত কারণেই রুপালি পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু প্রায় তিন বছর পর আবার যখন শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের খবর এলো তখন তার ভক্তদের উচ্ছাস দেখার মতোই ছিল। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিল করোনা। শাহরুখ খানেই আসন্ন ‘পাঠান’ ছবিকে কেন্দ্র করেই এত কিছু বলা। খবরের শিরোনামে অনেকদিন আগে থেকেই রয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে।…

Read More

ঢালিউডের চিত্রনায়ক আরেফিন শুভকে নিয়ে ‘জেদী’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। শুরু করেও মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছিল ওই সিনেমার কাজ। পরে শিডিউল চাইলে শিডিউল দেননি শুভ। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন সোহান। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এসে একজনকে পেয়েছি চরম বেয়াদব, চরম খারাপ। সে হলো আরেফিন শুভ। তার জন্য একটি ছবি আমার শেষ হল না। আমি যখন অসুস্থ ছিলাম, তখন তার শিডিউলের মধ্যে পাচঁদিন শুটিং করে বন্ধ করে দিয়েছিলাম। আমার শরীর নিতে পারছিল না; তাই বন্ধ করেছিলাম। ও আমাকে বলেছিল, গাড়ি কিনবে। এক সাথে পুরো টাকা দিলে সুবিধা হবে। আমিও ৬…

Read More

রাজধানীতে জাটকা (অপরিণত ইলিশ) মাছ অবৈধভাবে মজুদ ও বিক্রি করার দায়ে সাত আড়ত মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এসময় ২.২ টন জাটকা উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত র‌্যাব-২ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু অসাধু ব্যবসায়ী দেশের আইন অমান্য করে ৪-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ মাছ অবৈধভাবে মজুদ ও বিক্রয় করে আসছিলেন। এ অপরাধে সাতটি আড়তের মালিককে সর্বমোট…

Read More